স্পোর্টস ডেস্ক
৭ জুলাই ২০২৬, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

মেসির আর্জেন্টিনার সামনে সালাহর মিশর, শেষ ষোলোয় জমজমাট মহারণ আজ

বিশ্বকাপের শেষ ষোলোয় আজ মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল মিশর। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচকে ঘিরে দুই শিবিরেই তুমুল উত্তেজনা। একদিকে দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসি, অন্যদিকে মোহামেদ সালাহকে সামনে রেখে চমক দেখানোর স্বপ্ন দেখছে মিশর।

পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ ছন্দে রয়েছেন মেসি। তার নেতৃত্বে নকআউট পর্বে পৌঁছেছে আর্জেন্টিনা। তবে বিশ্বচ্যাম্পিয়নদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত মিশরও।

ম্যাচের আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন মিশরের সহকারী কোচ ব্রাহিম হাসান। তিনি বলেন, ‘তাদের মেসি আছে, আমাদের আছে মোহামেদ সালাহ এবং আরও ২৬ জন মেসি। আশা করি, আল্লাহ আমাদের পুরস্কৃত করবেন।’ তার এই মন্তব্য ইতোমধ্যেই আর্জেন্টাইন গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ব্রাহিম হাসান আরও বলেন, তাদের লক্ষ্য প্রতিপক্ষকে নয়, নিজেদের খেলায় মনোযোগ দেওয়া। শুরু থেকেই তারা শুধু অংশ নিতে নয়, যতদূর সম্ভব এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই বিশ্বকাপে এসেছে।

অন্যদিকে মিশরকে মোটেও হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা। দলের সাবেক স্ট্রাইকার সার্জিও আগুয়েরো মনে করেন, আফ্রিকার প্রতিনিধিরা শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং তাদের আক্রমণভাগও বেশ কার্যকর।

আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসও কঠিন ম্যাচের আভাস দিয়ে বলেন, বিশ্বকাপের এই পর্যায়ে প্রতিটি দলই শক্তিশালী এবং প্রতিটি ম্যাচই বড় পরীক্ষা।

শেষ ৩২-এর লড়াইয়ে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মিশর। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে সালাহরা।

অন্যদিকে কেপ ভার্দেকে হারিয়ে নকআউটে ওঠা আর্জেন্টিনা এবার খেলবে আটলান্টার শীতাতপ নিয়ন্ত্রিত মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে। ফলে আগের ম্যাচের মতো গরম আবহাওয়ার প্রভাব থাকছে না।

এখন পর্যন্ত দুই দল মাত্র একবার মুখোমুখি হয়েছে। ২০০৮ সালে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা। তবে নকআউট ফুটবলে অতীতের পরিসংখ্যানের চেয়ে বর্তমান ফর্মই বেশি গুরুত্বপূর্ণ।

মেসির নেতৃত্বে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে চায় আর্জেন্টিনা। আর সালাহর নেতৃত্বে ইতিহাস গড়ে বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় করার স্বপ্ন দেখছে মিশর। জয়ী দলই পা রাখবে বিশ্বকাপের শেষ আটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির সংঘর্ষ, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

‘আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিক বেড়েছে’: আজহারীর অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আহ্বান

সৌদি যুবরাজের কূটনৈতিক উদ্যোগে ইরানে নতুন হামলা স্থগিত ট্রাম্পের, আলোচনার সম্ভাবনা জোরালো

১০

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা: নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও সাইবার পেট্রোলিং জোরদার

১১

বন্যাদুর্গত চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ৯ আগস্ট: ত্রাণ বিতরণ ও ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি

১২

শতাধিক প্রাণহানির মধ্যেও ‘মার্চ টু ঢাকা’র প্রস্তুতি: রাজধানীমুখী জনস্রোতে আন্দোলনের চূড়ান্ত অধ্যায়

১৩

গ্রিসে দাবানল নেভানোর অভিযানে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ ক্রু সদস্য

১৪

‘৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই আ. লীগের’, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৫

‘চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু থাকবে’, ঢাকায় রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অঙ্গীকার

১৬

‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন, দুর্নীতি মামলায় বিচার শুরু

১৭

অভ্যুত্থানের পর প্রথমবার বিদেশি প্রতিনিধির সঙ্গে সু চির সাক্ষাৎ, স্বাস্থ্য নিয়েও বাড়ছে নজর

১৮

অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা, মাদেইরায় বসছে জমকালো আয়োজন

১৯

হরমুজ ইস্যুতে আজ থেকেই নতুন দফার আলোচনা, ইরানের বিরুদ্ধে হামলা আপাতত স্থগিত: ট্রাম্প

২০