স্পোর্টস ডেস্ক
৫ জুলাই ২০২৬, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

বিশ্বকাপ পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষে ফ্রান্স, এক ধাপ পিছিয়ে আর্জেন্টিনা

নকআউট পর্বে দাপট দেখিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ফ্রান্স; স্পেন উঠে দ্বিতীয়, আর্জেন্টিনা নেমেছে তৃতীয় স্থানে।


ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব যত এগোচ্ছে, ততই বদলে যাচ্ছে শিরোপা জয়ের সমীকরণ। শেষ ষোলোর গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ শেষে প্রকাশিত সর্বশেষ পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ফ্রান্স। অন্যদিকে কঠিন লড়াইয়ের পর জয় পাওয়ায় এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

বিশ্লেষকদের মূল্যায়নে টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিবেচিত হচ্ছে দিদিয়ের দেশমের ফ্রান্স। গ্রুপ পর্বে ১০ গোল করার পর শেষ ষোলোর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে তারা।

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ধারাবাহিক গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়েও সবার সামনে আছেন। বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯

র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্পেন। শুরুতে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও পরে ঘুরে দাঁড়ায় ‘লা রোহা’। সৌদি আরব ও উরুগুয়েকে হারানোর পর শেষ ষোলোর ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে পরাজিত করে স্পেন।

অন্যদিকে আর্জেন্টিনা নেমে গেছে তৃতীয় স্থানে। লিওনেল মেসির দল শেষ ষোলোর টিকিট নিশ্চিত করলেও কেপ ভার্দের বিপক্ষে জয় পেতে অতিরিক্ত সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ১১১ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরোর গোলে ৩-২ ব্যবধানে জয় পায় আলবিসেলেস্তেরা। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে কঠিন লড়াই করায় পাওয়ার র‍্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে তারা।

চতুর্থ স্থানে রয়েছে পর্তুগাল। শেষ ষোলোর ম্যাচে শক্তিশালী ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে রবার্তো মার্তিনেজের দল। ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো পেনাল্টি থেকে গোল করেন।

পঞ্চম স্থান ধরে রেখেছে ব্রাজিল। জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও কাসেমিরোগ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা। তবে প্রত্যাশিত ছন্দে খেলতে না পারায় তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

এদিকে ইংল্যান্ড নেমে গেছে ষষ্ঠ স্থানে। কঙ্গোর বিপক্ষে একসময় বিদায়ের শঙ্কায় পড়লেও অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে থ্রি লায়ন্সরা।

সর্বশেষ পাওয়ার র‍্যাংকিং (শীর্ষ ১৪)

  1. ফ্রান্স
  2. স্পেন
  3. আর্জেন্টিনা
  4. পর্তুগাল
  5. ব্রাজিল
  6. ইংল্যান্ড
  7. মরক্কো
  8. মেক্সিকো
  9. নরওয়ে
  10. যুক্তরাষ্ট্র
  11. বেলজিয়াম
  12. কলম্বিয়া
  13. সুইজারল্যান্ড
  14. মিসর

বিশ্বকাপের নকআউট পর্ব যতই সামনে এগোচ্ছে, ততই শিরোপার লড়াই আরও জমে উঠছে। আগামী ম্যাচগুলোর ফলই নির্ধারণ করবে বর্তমান পাওয়ার র‍্যাংকিংয়ের এই অবস্থান কতটা টিকে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির সংঘর্ষ, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

‘আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিক বেড়েছে’: আজহারীর অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আহ্বান

সৌদি যুবরাজের কূটনৈতিক উদ্যোগে ইরানে নতুন হামলা স্থগিত ট্রাম্পের, আলোচনার সম্ভাবনা জোরালো

১০

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা: নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও সাইবার পেট্রোলিং জোরদার

১১

বন্যাদুর্গত চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ৯ আগস্ট: ত্রাণ বিতরণ ও ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি

১২

শতাধিক প্রাণহানির মধ্যেও ‘মার্চ টু ঢাকা’র প্রস্তুতি: রাজধানীমুখী জনস্রোতে আন্দোলনের চূড়ান্ত অধ্যায়

১৩

গ্রিসে দাবানল নেভানোর অভিযানে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ ক্রু সদস্য

১৪

‘৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই আ. লীগের’, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৫

‘চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু থাকবে’, ঢাকায় রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অঙ্গীকার

১৬

‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন, দুর্নীতি মামলায় বিচার শুরু

১৭

অভ্যুত্থানের পর প্রথমবার বিদেশি প্রতিনিধির সঙ্গে সু চির সাক্ষাৎ, স্বাস্থ্য নিয়েও বাড়ছে নজর

১৮

অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা, মাদেইরায় বসছে জমকালো আয়োজন

১৯

হরমুজ ইস্যুতে আজ থেকেই নতুন দফার আলোচনা, ইরানের বিরুদ্ধে হামলা আপাতত স্থগিত: ট্রাম্প

২০