নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭ জন

জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের ডাক হাসনাত কাইয়ূমের

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে যুগপৎ আন্দোলনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। তিনি বলেছেন, জুলাই সনদ ও গণরায়ের বাস্তবায়ন নিয়ে ষড়যন্ত্র সফল হলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বেন প্রধানমন্ত্রী নিজেই।

ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘সংস্কারের অঙ্গীকার ও প্রতারণার রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ঢাকার মেহেরবা প্লাজায় বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, চিন্তক, সমাজনেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় সভাপতির বক্তব্যে হাসনাত কাইয়ূম বলেন, স্বৈরাচারী ব্যবস্থার বিলোপ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে দেশের সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে যুগপৎ আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবু সাঈদ, মিরাজসহ হাজারো শহীদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। বিএনপির সব নেতা-কর্মী গণরায় বাস্তবায়নের বিরোধী, এমনটি তারা মনে করেন না বলেও মন্তব্য করেন তিনি।

হাসনাত কাইয়ূমের অভিযোগ, দেশি-বিদেশি প্রভাবের প্রচারণায় বিএনপির একটি অংশ, যারা গণঅভ্যুত্থানে সম্পৃক্ত ছিল না, তারা এ বিষয়ে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র সফল হলে তার রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিণতির মুখে প্রধানমন্ত্রীকেই সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে হতে পারে বলে সতর্ক করেন তিনি।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে সরকার প্রকাশ্যেই প্রতারণার পথ বেছে নিয়েছে।

জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির আহ্বায়ক নাঈম আহমাদ তাঁর বক্তব্যে ন্যায়পাল আইন বাস্তবায়নের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, জিয়াউর রহমান ন্যায়পাল আইন প্রণয়ন করলেও তারেক রহমান সেই আইন বাস্তবায়ন করেননি। তাঁর মতে, পূর্ববর্তী নেতৃত্বের প্রণীত আইন বাস্তবায়নে অনীহার নজির থাকলে গণরায়ের ক্ষেত্রেও প্রতারণার আশঙ্কা তৈরি হয়।

অন্যদিকে, গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আহ্বায়ক ফাহিম মাশরুর বলেন, জুলাই সনদ ও গণভোটের প্রশ্নে বিএনপি সরকার সবচেয়ে বেশি প্রতারণা করছে নিজেদের নেতা-কর্মীদের সঙ্গে।

সভায় আরও বক্তব্য দেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, শহীদ মিরাজের বাবা আব্দুর রওফ মিয়া এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ হাসিবউদ্দীন হোসেন।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার রক্ষা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া, পাঠাচ্ছে অতিরিক্ত সেনা ও সরঞ্জাম

১

মধ্যবর্তী নির্বাচনে হারের পর ট্রাম্পের ওপর চাপ, প্রশাসনে রদবদলের দাবি রিপাবলিকানদের

২

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই, বাড়বে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা

৩

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বন্দরে জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

৪

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

৫

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

৬

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৭

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৮

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৯

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

১০

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১১

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

১২

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

১৩

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১৪

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১৫

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১৬

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৭

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৮

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৯

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

২০