নিজস্ব প্রতিবেদক
৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০ জন

কুমিল্লার মানুষকে কেন দেখতে পারতেন না শেখ হাসিনা, জানালেন আসিফ মাহমুদ

কুমিল্লার মানুষ কখনো ফ্যাসিবাদ মেনে নেয়নি, বরং সবসময় এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এ কারণে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লার মানুষকে দেখতে পারতেন না এবং তাদের বঞ্চিত করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার এলাকায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘কুমিল্লার মানুষ কোনো ফ্যাসিবাদ কখনো মেনে নেয়নি।’ স্বাধীনতার পর থেকেই বাকশাল ও ফ্যাসিবাদের বিরুদ্ধে কুমিল্লার মানুষের অবস্থান ছিল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, কুমিল্লার মানুষ কখনো প্রতিবাদ করতে ভয় পায়নি। ২০২৪ সালের জুলাই আন্দোলনেও কুমিল্লায় প্রথম দিকেই প্রতিরোধ গড়ে ওঠে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় অবরোধ করে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলেও উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে কুমিল্লার মানুষের ভূমিকার কথা তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, কুমিল্লার মানুষকে বঞ্চিত করার পেছনেও তাদের প্রতিবাদী অবস্থান কাজ করেছে।

আসিফ মাহমুদ বলেন, ‘কুমিল্লার মানুষের প্রতিবাদই তাকে (শেখ হাসিনা) এই দেশের বাইরে ভারতে পাঠিয়ে দিয়েছে।’ জুলাই আন্দোলনে কুমিল্লার মানুষের সাহসী ভূমিকারও প্রশংসা করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১০

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১১

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১২

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৩

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

১৪

‘জাতির প্রয়োজনে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে’: শফিকুর রহমান

১৫

টিসিবি কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

১৬

‘মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে’: আইনমন্ত্রী

১৭

‘শারীরিক ও মানসিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’: ঈশা রিখী

১৮

‘ছট মাইয়া’র গানের দৃশ্য দেখে পুরোহিত খুশি, জানালেন তামান্না

১৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

২০