নিজস্ব প্রতিবেদক
২০ অগাস্ট ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১ জন

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা পর্যায়ক্রমে ভোট দিচ্ছেন।

ভোটগ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভোট দেন। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তারা ভোট দেওয়ার পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ভোট দেন। পরে মির্জা ফখরুল নিজেও ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি বিরোধীদলীয় সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শুরুতে কোরআন তেলাওয়াত, সিইসির বক্তব্য

ভোটগ্রহণের আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন বক্তব্য দেন। শুরুতেই মাইক বিভ্রাটের মুখে পড়লেও পরে তিনি প্রার্থীদের নাম ঘোষণা করেন এবং রাষ্ট্রপতি নির্বাচনের নিয়মাবলি সংসদ সদস্যদের সামনে তুলে ধরেন।

সিইসির বক্তব্যের পর সংসদ সদস্যরা ভোট দেওয়া শুরু করেন। ইতোমধ্যে সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন ও আমানউল্লাহ আমানসহ বেশ কয়েকজন সংসদ সদস্য ভোট দিয়েছেন।

সংসদকক্ষের মাঝামাঝি স্থানে ব্যালট বাক্স রাখা হয়েছে। সংসদ সদস্যরা পর্যায়ক্রমে সেখানে ব্যালট জমা দিচ্ছেন।

ভোট দিচ্ছেন সরকার ও বিরোধীদলীয় এমপিরা

সরকারদলীয় সংসদ সদস্যদের পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরাও ভোট দিচ্ছেন। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, বিরোধীদলীয় উপনেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও আখতার হোসেনসহ বিরোধীদলীয় সংসদ সদস্যরা একে একে ভোট দিচ্ছেন।

ভোট দেওয়ার পর সরকারদলীয় অনেক সংসদ সদস্য রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন।

ভোটার ৩৪৯, ভোট দিতে পারছেন না মির্জা আব্বাস

রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সদস্য ভোট দেওয়ার কথা রয়েছে। তবে অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারছেন না।

ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রে তিনটি ব্যালট বাক্স রাখা হয়েছে। ভিড় এড়াতে সংসদ সদস্যদের পর্যায়ক্রমে ব্যালট পেপার দেওয়া হচ্ছে। ব্যালট পেপারে দুই প্রার্থীর নাম রয়েছে। পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে ভোট দিয়ে ব্যালট বাক্সে তা জমা দিচ্ছেন সংসদ সদস্যরা।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনী কর্তা হিসেবে পুরো ভোটগ্রহণ পরিচালনা করছেন। নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও দায়িত্ব পালন করছেন।

বিকেল ৫টায় ভোট গণনা

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্স খোলা হবে। এরপর প্রকাশ্যে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১০

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১১

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১২

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৩

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

১৪

‘জাতির প্রয়োজনে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে’: শফিকুর রহমান

১৫

টিসিবি কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

১৬

‘মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে’: আইনমন্ত্রী

১৭

‘শারীরিক ও মানসিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’: ঈশা রিখী

১৮

‘ছট মাইয়া’র গানের দৃশ্য দেখে পুরোহিত খুশি, জানালেন তামান্না

১৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

২০