ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ ও সাধারণ ক্যাটাগরিতে ৪৬ হাজার ২৮১ শিক্ষার্থী নির্বাচিত; এসএমএস ও অনলাইনে ফল দেখার সুযোগ
ঢাকা: প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন।
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা এসএমএস এবং অনলাইনে সহজেই নিজেদের ফল জানতে পারবেন।
এসএমএসের মাধ্যমে ফল দেখতে:
DPE 123456এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে সহজেই ফলাফল দেখা যাবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা ও বিস্তারিত তথ্যও অনলাইনে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত পদ্ধতিতে ফলাফল যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন