চট্টগ্রামের বাঁশখালীর কৃতিসন্তান ও বৈশাখী টিভির সাংবাদিক জিহাদ নুর চৌধুরী ‘আমরা জুলাইযোদ্ধা’ ঢাকা জেলার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তিনি সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আন্তর্জাতিক তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
জিহাদ নুর চৌধুরী বাঁশখালী উপজেলার শেখেরখীল-ছনুয়া ইউনিয়নের মাষ্টার নুরুল কবিরের কনিষ্ঠ পুত্র।
জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক সংকট, গুম, খুন, হত্যা, লুটপাট, স্বজনপ্রীতি, জুলুম ও নির্যাতনের প্রতিবাদে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে বৃহত্তর ছাত্র-জনতার আন্দোলনে রূপ নেয়। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাইয়ে দেশজুড়ে গণঅভ্যুত্থান সংঘটিত হয়।
ওই আন্দোলনে নিহত ও আহতদের স্মৃতি সংরক্ষণ, তাদের মর্যাদা ও অধিকার অক্ষুণ্ণ রাখা এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করে কাজ করার প্রত্যয়ে জাতীয়তাবাদী ও গণতন্ত্রকামীদের সমন্বয়ে ‘আমরা জুলাইযোদ্ধা’ সংগঠন গড়ে তোলা হয়।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আন্তর্জাতিক তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পাশাপাশি জিহাদ নুর চৌধুরীকে ঢাকা জেলা শাখার আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে।
তার এই দায়িত্বপ্রাপ্তিতে বাঁশখালীর সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, সাংবাদিকতা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জিহাদ নুর চৌধুরী জুলাইয়ের শহীদ ও আহতদের অধিকার এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মন্তব্য করুন