স্পোর্টস ডেস্ক
৫ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

তাসকিনের জোড়া আঘাতের পর জাঙ্গু–উইকহামের প্রতিরোধ, মধ্যাহ্নভোজে ৮৬/৩

সিলেট টেস্টে দিনের শুরুতে বাংলাদেশের পেসারদের দাপটে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ঘণ্টায় তিনটি উইকেট তুলে নিয়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপে ধাক্কা দেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তবে শুরুতে বিপর্যয় সামলে প্রতিরোধ গড়ে তুলেছেন আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহাম।

মধ্যাহ্নভোজের বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৮৬ রান। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে ৫৯ রান যোগ করেছেন জাঙ্গু ও উইকহাম। জাঙ্গু ৩২ এবং উইকহাম ২৭ রানে অপরাজিত রয়েছেন।

নতুন বলে শুরু থেকেই আক্রমণাত্মক বোলিং করেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। ইনিংসের দ্বিতীয় ওভারে শাদমান ইসলামের হাতে জীবন পান জশুয়া দা সিলভা। দ্বিতীয় স্লিপে তাঁর ক্যাচ ছাড়েন শাদমান। তখনো রানের খাতা খুলতে পারেননি দা সিলভা।

এরপর বাংলাদেশের দুই পেসারের বিপক্ষে কয়েকটি বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরুর ইঙ্গিত দেন ব্র্যান্ডন কিং। তবে তাসকিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর ষষ্ঠ ওভারে কাভেম হজকে বোল্ড করে দ্বিতীয় সাফল্য এনে দেন হাসান মাহমুদ।

চাপের মুখে ব্যাট করতে থাকা দা সিলভাকেও বেশিক্ষণ টিকতে দেননি তাসকিন। নবম ওভারে তাঁর ভেতরের দিকে ঢোকা বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন এই ব্যাটার। তাঁর ব্যাট থেকে আসে ১২ রান।

তিন উইকেট হারানোর পর পাল্টা আক্রমণ শুরু করেন জাঙ্গু। হাসান মাহমুদের এক ওভারেই দুটি চার মারেন তিনি। অন্যদিকে উইকহামও ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পান। পুল শট ও স্কয়ার কাটে বাউন্ডারি হাঁকিয়ে জাঙ্গুর সঙ্গে জুটি গড়ে তোলেন এই অভিষিক্ত ব্যাটার। একপর্যায়ে তাঁদের জুটি পঞ্চাশ রানও পূর্ণ করে।

এদিকে সিলেট টেস্টের জন্য বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। শরিফুল ইসলামের জায়গায় ফিরেছেন তাসকিন আহমেদ। ঢাকা টেস্টে চোট পাওয়া মুমিনুল হকের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মুশফিকুর রহিম।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলেও রয়েছে দুটি পরিবর্তন। ভাইরাস জ্বরে আক্রান্ত হওয়ায় জন ক্যাম্পবেল ও ত্যাগনারাইন চন্দরপল খেলতে পারছেন না। তাঁদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন জশুয়া দা সিলভা ও কেভিন উইকহাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাসকিনের জোড়া আঘাতের পর জাঙ্গু–উইকহামের প্রতিরোধ, মধ্যাহ্নভোজে ৮৬/৩

১

‘তাহসিফের ভিডিও না থাকলে শেখ হাসিনার দেশত্যাগের তথ্য অজানাই থাকত’

২

গ্রেফতারি পরোয়ানা জারির পর ১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

৩

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী ৪ বাংলাদেশি-আমেরিকান

৪

গাজীপুরে স্বাভাবিক হচ্ছে শিল্পাঞ্চলের পরিস্থিতি, কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা

৫

হরমুজ প্রণালির কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া, পাঠাচ্ছে অতিরিক্ত সেনা ও সরঞ্জাম

৬

মধ্যবর্তী নির্বাচনে হারের পর ট্রাম্পের ওপর চাপ, প্রশাসনে রদবদলের দাবি রিপাবলিকানদের

৭

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই, বাড়বে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা

৮

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বন্দরে জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

৯

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১০

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

১১

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

১২

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

১৩

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

১৪

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

১৫

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৬

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

১৮

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১৯

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

২০