বুধবার (২৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টেক্সাসের লাবকে এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, “কেউ একজন আমাকে আগে জিজ্ঞাসা করেছিলেন, ইরানের যুদ্ধ কবে শেষ হবে? আমি বলেছি, আমি যখন চাইব, তখনই যুদ্ধ শেষ হবে।”
ট্রাম্প আরও বলেন, যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে। তবে তা যথাযথভাবে শেষ করা প্রয়োজন। এ জন্য ইরানকে স্পষ্ট ঘোষণা দিতে হবে যে দেশটি কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না।
ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের শর্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে যুদ্ধ কখন শেষ হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি।
মন্তব্য করুন