বিনোদন ডেস্ক
৯ জুলাই ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

গ্রামের জমি দখলের অভিযোগ চাচার বিরুদ্ধে, ফেসবুকে বিস্ফোরক দাবি গায়িকা ন্যানসির

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি এবার ব্যক্তিগত এক অভিযোগ প্রকাশ্যে এনেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, তার গ্রামের বাড়ির জমি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল করেছেন তার চাচা।

ফেসবুক পোস্টে ন্যানসি জানান, তার গ্রামের বাড়ি নড়াইল জেলার বড়দিয়ায়। সেখানে বাসস্ট্যান্ড-সংলগ্ন পারিবারিক জমির প্রায় অর্ধেক অংশ তৎকালীন আওয়ামী লীগের এক স্থানীয় নেতার সহায়তায় তার সেজ চাচা দখল করে নেন।

তিনি লিখেছেন, “আওয়ামী লীগের আমলে সেজ চাচা তৎকালীন স্থানীয় লীগ নেতার ক্ষমতায় আমাদের জমি দখল করেছিলেন। তখন আইনি বা প্রশাসনিক কোনো সহায়তা পাইনি।”

ন্যানসি আরও জানান, সম্প্রতি তার বড় ভাই ওই জমিতে গেলে চাচা প্রথমে গেট খুলতেও রাজি হননি।

ফেসবুক পোস্টের সঙ্গে একটি ভিডিও শেয়ার করে তিনি দাবি করেন, সামনের খাস জমিতে মাদ্রাসা নির্মাণের কথা বলা হলেও সেখানে ভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করা হয়েছে।

পোস্টের শেষদিকে ন্যানসি লেখেন, “আশা করি এবার ন্যায়বিচার পাব। শিগগিরই সেখানে যাব, ইনশাআল্লাহ।”

ন্যানসির পোস্টের মন্তব্যে অনেকেই তাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। জবাবে তিনি জানান, এর আগেও মামলা করেছিলেন। তবে রাজনৈতিক প্রভাবের কারণে কোনো সুফল পাননি বলে দাবি করেন।

তার ভাষ্য অনুযায়ী, ২০২১ সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুরো জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করে দখল নেওয়া হয়। এছাড়া করোনা মহামারির সময় তার বাবার মৃত্যুর পর জমি দখলের ঘটনা ঘটে বলেও তিনি অভিযোগ করেন।

তবে এ বিষয়ে ন্যানসির চাচা বা অভিযুক্ত ব্যক্তিদের কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির সংঘর্ষ, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

‘আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিক বেড়েছে’: আজহারীর অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আহ্বান

সৌদি যুবরাজের কূটনৈতিক উদ্যোগে ইরানে নতুন হামলা স্থগিত ট্রাম্পের, আলোচনার সম্ভাবনা জোরালো

১০

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা: নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও সাইবার পেট্রোলিং জোরদার

১১

বন্যাদুর্গত চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ৯ আগস্ট: ত্রাণ বিতরণ ও ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি

১২

শতাধিক প্রাণহানির মধ্যেও ‘মার্চ টু ঢাকা’র প্রস্তুতি: রাজধানীমুখী জনস্রোতে আন্দোলনের চূড়ান্ত অধ্যায়

১৩

গ্রিসে দাবানল নেভানোর অভিযানে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ ক্রু সদস্য

১৪

‘৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই আ. লীগের’, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৫

‘চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু থাকবে’, ঢাকায় রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অঙ্গীকার

১৬

‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন, দুর্নীতি মামলায় বিচার শুরু

১৭

অভ্যুত্থানের পর প্রথমবার বিদেশি প্রতিনিধির সঙ্গে সু চির সাক্ষাৎ, স্বাস্থ্য নিয়েও বাড়ছে নজর

১৮

অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা, মাদেইরায় বসছে জমকালো আয়োজন

১৯

হরমুজ ইস্যুতে আজ থেকেই নতুন দফার আলোচনা, ইরানের বিরুদ্ধে হামলা আপাতত স্থগিত: ট্রাম্প

২০