আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

‘বাবার রক্ত বৃথা যেতে দেব না’— প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, নতুন উত্তেজনার শঙ্কা

দাফনের পর প্রথম আনুষ্ঠানিক বার্তায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে ‘শহীদদের রক্তের বদলা’ নেওয়ার ঘোষণা


ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। দাফন সম্পন্ন হওয়ার পর প্রকাশিত প্রথম আনুষ্ঠানিক লিখিত বার্তায় তিনি বলেন, আয়াতুল্লাহ খামেনির রক্তের বিচার কেবল তার পরিবারের নয়, বরং সমগ্র ইরানি জাতির দাবি।

শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা প্রকাশিত বার্তায় মোজতবা খামেনি বলেন, ‘শহীদ নেতা এবং এই যুদ্ধে নিহত সব শহীদের পবিত্র রক্তের বদলা আমরা নেব। অপরাধী ও কলঙ্কিত ঘাতকদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

তিনি দাবি করেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে এবং তারা কোনোভাবেই জবাবদিহি এড়াতে পারবে না।

বার্তায় মোজতবা খামেনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করে তাদের ‘অপরাধী ও কলঙ্কিত ঘাতক’ বলে অভিহিত করেন।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে ইরান দাবি করেছে। ছয় দিনের রাষ্ট্রীয় শোক ও শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার ভোরে তার জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হয়।

মোজতবা খামেনি শেষকৃত্যে অংশ নেওয়া লাখো মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের এই ব্যাপক উপস্থিতি ছিল ‘ঐতিহাসিক’ এবং এটি শত্রুদের উদ্দেশে একটি শক্ত বার্তা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে মোজতবা খামেনির এই কঠোর অবস্থান ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

১০

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১১

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

১২

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

১৩

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

১৪

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

১৫

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

১৭

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১৮

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১৯

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

২০