স্পোর্টস ডেস্ক
১৯ অগাস্ট ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯ জন

দুই পক্ষের সংঘর্ষে জ্ঞান হারালেন মিশর কোচ হোসাম হাসান

মিশর জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান জড়িয়ে পড়েছেন এক অদ্ভুত পারিবারিক বিরোধে। বর্তমান স্ত্রী ও সাবেক স্ত্রীর সন্তানদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতির মধ্যে পড়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান বিশ্বকাপের আলোচিত এই কোচ।

মিশরের সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, উত্তর উপকূলের মেরিনা অবকাশযাপন এলাকার একটি হোটেলে বর্তমান স্ত্রী দান-আদামের সঙ্গে অবস্থান করছিলেন হাসান। একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তারা হোটেলের খাবারের দোকানে বিশ্রাম নিচ্ছিলেন। সেখানেই হঠাৎ হাজির হন হাসানের সাবেক স্ত্রী হুয়াইদার সন্তানরা।

তারা হাসানকে চেয়ার থেকে তুলে তাদের সঙ্গে চলে যেতে বলেন। এ নিয়ে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। বর্তমান স্ত্রী দান-আদামের সঙ্গে হুয়াইদার সন্তানদের বিরোধ আরও উত্তপ্ত হলে একপর্যায়ে একাধিক ব্যক্তির মধ্যে সংঘর্ষ বেধে যায়।

দান-আদামের অভিযোগ, সংঘর্ষের সময় তার দিকে গরম কফি ছুড়ে মারা হয়। পরে তাকে চড়-ঘুষি ও লাথি মারা এবং চুল ধরে টানাটানি করা হয়। তার সন্তানরাও ধাক্কাধাক্কির মধ্যে পড়ে বলে দাবি করেন তিনি।

এদিকে দুই পক্ষের সংঘর্ষের মাঝখানে পড়ে যান হোসাম হাসান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। এতে হোটেলের অন্য অতিথিদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাসানের সাবেক স্ত্রী হুয়াইদা থানায় অভিযোগ করলেও পরবর্তীতে স্বেচ্ছায় তা প্রত্যাহার করে নেন।

গণমাধ্যমের কাছে দান-আদাম পুরো ঘটনার বর্ণনা দিয়ে বলেন, হাসান দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে অত্যন্ত অসহায় অবস্থায় ছিলেন। তিনি বুঝে উঠতে পারছিলেন না, সাবেক স্ত্রীর সন্তানদের রক্ষা করবেন, নাকি নিজের স্ত্রী ও সন্তানদের।

ঘটনাটি নিয়ে দান-আদাম বলেন, তিনি চান বিষয়টির ন্যায়সংগত সমাধান হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

১০

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

১১

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

১২

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

১৩

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

১৫

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১৬

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১৭

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৯

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

২০