স্পোর্টস ডেস্ক
৪ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন মিসরের কোচ হোসাম হাসান

বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো শেষ ষোলো নিশ্চিত করে ইতিহাস গড়েছে মিসর। ঐতিহাসিক এই জয় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের জনগণের প্রতি উৎসর্গ করেছেন দলটির প্রধান কোচ হোসাম হাসান। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে দেওয়া তার আবেগঘন বক্তব্য আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে সমতা থাকে। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পায় আফ্রিকার দেশটি।

ম্যাচের ১৩তম মিনিটে ইমাম আশুরের দুর্দান্ত হেডে এগিয়ে যায় মিসর। তবে দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। এরপর অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে মিসরের হয়ে জয়সূচক পেনাল্টি থেকে গোল করেন হোসাম আবদেলমাগুইদ। অন্যদিকে অস্ট্রেলিয়ার হ্যারি সাউটার ও লুকাস হেরিংটনের পেনাল্টি ব্যর্থ হলে ইতিহাস গড়ে মিসর।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হোসাম হাসান বলেন, “আল্লাহ ফিলিস্তিনিদের বিজয় দান করুন এবং শহীদদের প্রতি রহমত বর্ষণ করুন। এই জয় আমি মিসরের জনগণ এবং ফিলিস্তিনের সম্মানিত মানুষের উদ্দেশে উৎসর্গ করছি।”

জয়ের পর মাঠে মিসর ও ফিলিস্তিনের পতাকা একসঙ্গে উড়িয়ে উদযাপন করেন কোচ হোসাম হাসান। খেলোয়াড়রাও মাঠেই সিজদায় নত হয়ে ঐতিহাসিক এই অর্জনের আনন্দ ভাগ করে নেন।

কোচের এই বক্তব্য ও উদযাপনের ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গাজাসহ বিভিন্ন স্থানের ফিলিস্তিনি সমর্থকেরা ফেসবুক ও এক্সে মিসরের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

গাজার বাসিন্দা তামের নাহেদ এক্সে লিখেছেন, “জীবনে প্রথমবার এত উত্তেজনা নিয়ে বিশ্বকাপ দেখছি। মিসরের জয় আমাকে ভীষণ আনন্দ দিয়েছে। সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল ধ্বংসস্তূপ আর তাঁবুর মাঝেও মানুষ একসঙ্গে খেলা দেখছে এবং উল্লাস করছে।”

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, গাজার ধ্বংসস্তূপের পাশে অস্থায়ী পর্দায় প্রজেক্টরের মাধ্যমে শত শত মানুষ একসঙ্গে ম্যাচ উপভোগ করছেন। অনেক শিশুর মুখে আঁকা ছিল মিসরের জাতীয় পতাকা। চূড়ান্ত জয়ের মুহূর্তে চারপাশ আনন্দ-উল্লাসে মুখর হয়ে ওঠে। যুদ্ধের কঠিন বাস্তবতার মধ্যেও ফুটবল সাময়িকভাবে মানুষকে এনে দেয় স্বস্তি ও আনন্দের উপলক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

১০

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

১১

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

১২

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

১৩

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

১৫

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১৬

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১৭

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৯

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

২০