নিজস্ব প্রতিবেদক
৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেব না: সিইসি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে নির্বাচন কমিশন কোনো বেআইনি নির্দেশনা দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

বুধবার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, আইন অনুযায়ী যারা যোগ্য, তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না—এ বিষয়ে তিনি নিশ্চয়তা দেন।

সিইসি বলেন, নির্বাচন কমিশনের অঙ্গীকারে কোনো ঘাটতি নেই। নির্বাচনের সময় পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। একই সঙ্গে পুলিশও একটি সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা। জাতীয় নির্বাচন যেভাবে সম্পন্ন করা হয়েছে, একই মান বজায় রেখে স্থানীয় সরকার নির্বাচনও আয়োজন করতে চায় নির্বাচন কমিশন। এ জন্য পুলিশের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতাও চাওয়া হয়েছে।

সিইসি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যেমন নির্বাচন কমিশনের সাংবিধানিক ও আইনি দায়িত্ব, তেমনি নির্বাচন কমিশনকে সহযোগিতা করাও পুলিশের আইনি দায়িত্ব।

জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা অনেকাংশে পুনরুদ্ধার হয়েছে উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, সিভিল সার্ভিস, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও মানুষের আস্থার সংকট অনেকটা কেটেছে।

পুলিশের পাশাপাশি পর্যায়ক্রমে বিজিবি ও আনসার সদস্যদেরও প্রশিক্ষণ শুরু হবে জানিয়ে সিইসি আশা প্রকাশ করেন, সবাই মিলে একটি সুন্দর স্থানীয় সরকার নির্বাচন জাতিকে উপহার দিতে পারবেন।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে পুলিশ সুষ্ঠু নির্বাচন করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, জাতীয় নির্বাচনের সময়কার পরিস্থিতির তুলনায় এখনকার পরিস্থিতি খারাপ নয়; বরং আরও উন্নতি হয়েছে। পুলিশের ওপর তার আস্থা রয়েছে। পুলিশ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

১০

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১১

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

১২

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

১৩

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

১৪

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

১৫

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

১৭

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১৮

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১৯

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

২০