দেশে মুখোশধারী অনেকেই এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, যে সরকার হাজারো মানুষকে হত্যা করেছে এবং ৩০ হাজার মানুষকে পঙ্গু ও অন্ধ করেছে, তাদের পুনর্বাসনের চেষ্টা যারা করছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে জন্য একটি রোডম্যাপ তৈরি করার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে হবে। কাজ করতে গেলে ভুল হতে পারে, তবে সেই ভুল সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে দেশকে এগিয়ে নিতে হবে।
আইনমন্ত্রী আরও বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে আর কখনো ফ্যাসিজম ফিরে আসতে না পারে। একই সঙ্গে ক্ষমতাসীনরাও যেন ভবিষ্যতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
বিরোধিতার জন্য বিরোধিতা করার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানান আইনমন্ত্রী।
মন্তব্য করুন