নিজস্ব প্রতিবেদক
২৪ অগাস্ট ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩ জন

অনৈতিক কর্মকাণ্ড নয়, গঠনমূলক কাজে দলকে শক্তিশালী করুন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী দলের নেতাকর্মীদের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থেকে গঠনমূলক কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, দলের মধ্যে দু-একজন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। তবে ৫ আগস্টের পর বিএনপির চেয়ারম্যান দলীয় পরিচয় ব্যবহার করে অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন।

নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন এবং দলকে শক্তিশালী করবেন।’ জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

দলকে সুশৃঙ্খলভাবে পরিচালনার প্রতিশ্রুতি

রিজভী বলেন, বিএনপির অন্যতম দায়িত্ব হলো দলকে সুশৃঙ্খল ও সুসংগঠিতভাবে পরিচালনা করা। দলের চেয়ারম্যানের নির্দেশনায় চলমান সাংগঠনিক কার্যক্রমগুলো সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার চেষ্টা করবেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। তার ঘোষিত কর্মসূচিগুলো জনগণের স্বার্থ, মানবকল্যাণ, সামাজিক সুরক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। এসব কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, নেতাকর্মীরা জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর সুযোগ কমে যাবে। জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। দলীয় প্রতীকে নির্বাচন না হলেও দল সমর্থিত যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে কাজ করা হবে বলে জানান তিনি।

এ সময় বিএনপির জনপ্রিয়তা নিয়ে বিভিন্ন জরিপের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, নানা অপপ্রচার ও ষড়যন্ত্রের পরও বিএনপির জনপ্রিয়তা বেশি রয়েছে। জনগণের স্বার্থে কাজ করলে কোনো রাজনৈতিক দলের সরকার ব্যর্থ হবে না বলেও মন্তব্য করেন রিজভী।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

১০

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১১

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

১২

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

১৩

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

১৪

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

১৫

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

১৭

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১৮

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১৯

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

২০