নিজস্ব প্রতিবেদক
১৩ অগাস্ট ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

রাত ১২টার পরও ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা, ‘গরিবের টেসলা’কে দায়ী করলেন জ্বালানিমন্ত্রী

ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার ব্যাপক ব্যবহারে দেশে বিদ্যুতের চাহিদার প্রচলিত ধরন বদলে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, এসব যানবাহন রাতে একযোগে চার্জ দেওয়ার কারণে রাত ১২টার পরও বিদ্যুতের চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছাচ্ছে, যা স্বাভাবিক নয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা: তাৎক্ষণিক অগ্রাধিকার এবং টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ব্যাটারিচালিত যানবাহনকে ‘গরিবের টেসলা’ হিসেবে উল্লেখ করে বলেন, আগে সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত সময়কে বিদ্যুতের পিক আওয়ার ধরা হতো। এরপর চাহিদা কমে যেত। কিন্তু বর্তমানে মধ্যরাতেও বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বেশি থাকছে।

তিনি বলেন, সারাদিন চলার পর বিপুলসংখ্যক ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশা রাতে একসঙ্গে চার্জে বসানো হয়। এর ফলে মধ্যরাতেও গ্রিডের ওপর ব্যাপক চাপ তৈরি হচ্ছে।

অবৈধ সংযোগ বিচ্ছিন্নে কঠোর পদক্ষেপ

ব্যাটারিচালিত যানবাহন চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত সংযোগের বড় অংশই অবৈধ বা অননুমোদিত বলে অভিযোগ করেন জ্বালানিমন্ত্রী। এসব সংযোগ চিহ্নিত করে বিচ্ছিন্ন করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।

তবে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বাধার মুখে পড়তে হচ্ছে এবং কোথাও কোথাও হামলার শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন মন্ত্রী।

গ্যাস-বিদ্যুৎ সংকট সাময়িক, বললেন মন্ত্রী

এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) ও কারিগরি ত্রুটির কারণে সৃষ্ট গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার কাজ করছে বলে জানান ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, শিল্প ও বিদ্যুৎ খাতের চাহিদা মেটাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ২০২৯ সালের মধ্যে দেশে আরও নতুন এফএসআরইউ স্থাপন এবং অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান বাড়ানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনাও রয়েছে।

মন্ত্রী দাবি করেন, বর্তমান সংকট সাময়িক এবং তা মোকাবিলায় সরকার ‘যুদ্ধকালীন তৎপরতার’ মতো কাজ করছে।

তিনি আরও বলেন, গত ১৭ বছর দেশে পর্যাপ্ত গ্যাস অনুসন্ধান না করে আমদানিনির্ভরতার দিকে যাওয়া হয়েছে। একই সঙ্গে এলএনজি আমদানির অবকাঠামোও প্রয়োজন অনুযায়ী গড়ে তোলা হয়নি বলে মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রের একটি বড় বিনিয়োগকারী দলের বাংলাদেশে এসে এফএসআরইউতে বিনিয়োগের আগ্রহের কথা জানানো হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

দেশে গ্যাসের ঘাটতি ১২০০-১৪০০ এমএমসিএফডি: সিপিডি

আলোচনা সভায় সিপিডি জানায়, বর্তমানে দেশে দৈনিক গ্যাসের ঘাটতি প্রায় ১২০০ থেকে ১৪০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। গ্যাসক্ষেত্রগুলোতে উৎপাদন কমে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে পর্যাপ্ত এলএনজি আমদানি করতে না পারায় সংকট আরও তীব্র হচ্ছে।

গ্যাসের অভাবে দেশের বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র আংশিক কিংবা পুরোপুরি বন্ধ রাখতে হচ্ছে বলেও জানায় সংস্থাটি। তাদের মতে, জ্বালানি খাতের বর্তমান সংকটের পেছনে বৈশ্বিক ও ভূরাজনৈতিক বিভিন্ন কারণও রয়েছে।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী ফখরুদ্দিন আল কবীর।

অনুষ্ঠানে অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন, বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি ডেভিড হাসনাতসহ জ্বালানি ও বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

১০

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১১

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

১২

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

১৩

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

১৪

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

১৫

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

১৭

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১৮

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১৯

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

২০