নিজস্ব প্রতিবেদক
৬ অগাস্ট ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

দুই-তিন দিনের মধ্যেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানিমন্ত্রী

এফএসআরইউ চালুর পর শুরু হচ্ছে গ্যাস সঞ্চালন; ধীরে ধীরে কমবে সংকট, পুনরায় চালু হবে বন্ধ বিদ্যুৎকেন্দ্র


দেশে চলমান গ্যাস সংকট আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কেটে যাবে এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশ্বাস দেন।

জ্বালানিমন্ত্রী জানান, বর্তমানে এলএনজি টার্মিনালের ফ্রিজিং কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া শেষ হলে বৃহস্পতিবার বিকেল থেকেই জাতীয় গ্রিডে পুনরায় গ্যাস সঞ্চালন শুরু হবে।

তিনি বলেন, “গ্যাস সঞ্চালন শুরু হলে যেসব এলাকায় চাপ কমে গেছে, সেখানে ধীরে ধীরে চাপ স্বাভাবিক হবে। এরপর প্রয়োজন অনুযায়ী গ্যাস উত্তোলন ও সরবরাহ বাড়ানো সম্ভব হবে।”

গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে। এরপর পরিস্থিতি আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে।”

লোডশেডিং প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গ্যাস সংকটের কারণে যেসব বিদ্যুৎকেন্দ্র উৎপাদন বন্ধ রেখেছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে সেগুলো আবার চালু করা হবে।

তিনি বলেন, “গ্যাস না থাকলে যেমন সাধারণ মানুষ সমস্যায় পড়ে, তেমনি বিদ্যুৎকেন্দ্রও গ্যাস পায় না। এখন যেসব পাওয়ার স্টেশন বন্ধ রয়েছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই সেগুলো পুনরায় চালু করা হবে।”

বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অভিযোগ থাকলে গ্রাহকদের সংশ্লিষ্ট বিল নিয়ে আসার আহ্বান জানানো হলেও অনেকেই তা করেন না।

তিনি আরও উল্লেখ করেন, “জুন মাস থেকে বিদ্যুতের দাম সমন্বয় করা হয়েছে। তবে মার্চ মাসের তুলনায় জুনে তাপমাত্রা কম থাকায় বিদ্যুৎ ব্যবহারের ধরণেও পরিবর্তন এসেছে।”

জ্বালানিমন্ত্রীর আশা, এলএনজি সরবরাহ স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে দেশের শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও আবাসিক খাতে গ্যাস পরিস্থিতিরও দ্রুত উন্নতি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

১০

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১১

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

১২

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

১৩

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

১৪

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

১৫

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

১৭

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১৮

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১৯

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

২০