নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

আজ সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর

শিল্প খাতে গ্যাসের সরবরাহ আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন তিনি।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় ২১টি ব্যবসায়ী সংগঠন ও অ্যাপেক্স বডির নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বর্তমান গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে তারেক রহমান বলেন, দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে দুর্ঘটনার কারণে সরবরাহ ব্যাহত হয়েছিল। তবে সেই সমস্যা ইতোমধ্যে সমাধান করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা আশা করছি, আগামীকাল (আজ) সন্ধ্যা থেকে গ্যাসের সরবরাহ এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে।’

গ্যাসের ঘাটতি মোকাবিলায় তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। জিটুজি ভিত্তিতে টার্মিনাল স্থাপনের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে এবং দ্রুত কাজ শুরু হবে বলে জানান তিনি। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার আশাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

দীর্ঘমেয়াদে গ্যাস সংকট মোকাবিলায় দেশের অভ্যন্তরে প্রায় ১৫০টি নতুন গ্যাসকূপ খননের কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। প্রথম ধাপ সফল হলে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে পাঁচটি এফএসআরইউ এবং স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে ‘উত্তরাধিকারসূত্রে পাওয়া সমস্যা’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ছয় মাস বা এক বছরের মধ্যে এ সংকট পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তবে সরকার সমস্যাগুলো চিহ্নিত করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমাধানের পরিকল্পনা নিয়ে কাজ করছে।

ব্যবসায়ী নেতাদের সহযোগিতা চেয়ে তারেক রহমান বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রভাব শুধু ব্যবসা-বাণিজ্যে নয়, পুরো অর্থনীতিতে পড়ে। তাই সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী সম্প্রদায়কে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছানোর লক্ষ্য অর্জন করতে হলে নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যেই সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে।

ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তায় সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য শক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে তেল, গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের মধ্যে টেকসই সমন্বয়ের মাধ্যমে বিদ্যুৎ খাতকে আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরি হলে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সরকারের পরিকল্পিত কাজগুলো বাস্তবায়নের সুযোগ দিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

১০

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১১

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

১২

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

১৩

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

১৪

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

১৫

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

১৭

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১৮

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১৯

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

২০