নিজস্ব প্রতিবেদক
২ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

‘জামায়াত কখনো গুপ্ত সংগঠন ছিল না’: গোলাম পরওয়ার

সংবিধানের মৌলিক কাঠামো সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি; বিএনপির অবস্থান নিয়েও প্রশ্ন তুললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।


‘জামায়াত কখনোই গুপ্ত সংগঠন ছিল না’: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক:
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত কখনো কোনো গুপ্ত সংগঠন ছিল না। বিভিন্ন আন্দোলনে জামায়াত-শিবিরের সম্পৃক্ততা নিয়ে যেসব বক্তব্য দেওয়া হয়, সেগুলো জনগণই বিচার করবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর মহাখালীর কলেরা হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, জামায়াত সবসময় প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। যারা দলটির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন, তাদের বক্তব্য জনগণের বিবেচনার ওপর ছেড়ে দেন তিনি।

বিএনপির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীকে ভুল বোঝানোর মাধ্যমে বিএনপিকে ফ্যাসিবাদের পথে ঠেলে দেওয়া হচ্ছে। তার মতে, দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে হলে সংবিধানের মৌলিক কাঠামোর সংস্কার বাস্তবায়ন জরুরি।

গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে আয়োজিত এই সমাবেশে গোলাম পরওয়ার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সুবিধাভোগী হলেও বিএনপি এখন সেই আন্দোলনের চেতনা থেকে সরে এসেছে।

তিনি দাবি করেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বর্তমানে বিএনপি সেই অঙ্গীকার থেকে সরে যাচ্ছে। তার ভাষ্য, জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল।

গোলাম পরওয়ার আরও বলেন, শুধু আইনের আংশিক পরিবর্তন নয়, গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধানের মৌলিক কাঠামোতে পরিবর্তন আনা প্রয়োজন। এতে রাষ্ট্রক্ষমতা কোনো একক সরকারের হাতে অতিরিক্ত কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি কমবে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির সংঘর্ষ, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

‘আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিক বেড়েছে’: আজহারীর অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আহ্বান

সৌদি যুবরাজের কূটনৈতিক উদ্যোগে ইরানে নতুন হামলা স্থগিত ট্রাম্পের, আলোচনার সম্ভাবনা জোরালো

১০

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা: নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও সাইবার পেট্রোলিং জোরদার

১১

বন্যাদুর্গত চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ৯ আগস্ট: ত্রাণ বিতরণ ও ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি

১২

শতাধিক প্রাণহানির মধ্যেও ‘মার্চ টু ঢাকা’র প্রস্তুতি: রাজধানীমুখী জনস্রোতে আন্দোলনের চূড়ান্ত অধ্যায়

১৩

গ্রিসে দাবানল নেভানোর অভিযানে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ ক্রু সদস্য

১৪

‘৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই আ. লীগের’, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৫

‘চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু থাকবে’, ঢাকায় রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অঙ্গীকার

১৬

‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন, দুর্নীতি মামলায় বিচার শুরু

১৭

অভ্যুত্থানের পর প্রথমবার বিদেশি প্রতিনিধির সঙ্গে সু চির সাক্ষাৎ, স্বাস্থ্য নিয়েও বাড়ছে নজর

১৮

অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা, মাদেইরায় বসছে জমকালো আয়োজন

১৯

হরমুজ ইস্যুতে আজ থেকেই নতুন দফার আলোচনা, ইরানের বিরুদ্ধে হামলা আপাতত স্থগিত: ট্রাম্প

২০