নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০ জন

তিস্তার ভাঙনে ঘর হারিয়ে প্রাণ গেল সালামের, শোকাহত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে বসতভিটা হারানোর শোক সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া আব্দুল সালামের পরিবারের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসন।

শুক্রবার বিকেলে রাজারহাট উপজেলার চর বিদ্যানন্দ এলাকায় শোকাহত পরিবারটির খোঁজ নিতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম। এ সময় তিনি পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দেন এবং গভীর সমবেদনা জানান।

ইউএনও তানজিলা তাসনিম মরহুম আব্দুল সালামের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পাশাপাশি তিস্তা নদীর অব্যাহত ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা করেন। তিনি নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভাঙনের দৃশ্য দেখে মৃত্যুর কোলে ঢলে পড়েন সালাম

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তিস্তা নদীর তীব্র ভাঙনের মুখে নিজের বসতঘর সরানোর সময় ভাঙনের ভয়াবহ দৃশ্য দেখে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চর বিদ্যানন্দ গ্রামের আব্দুল সালাম (৪৫)। পরে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

তিস্তার ভাঙনে বাড়ছে আতঙ্ক

এদিকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে রাজারহাট উপজেলার চর বিদ্যানন্দ ও চর তৈয়বখাঁ এলাকায় নদীভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। বর্তমানে পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে নদী অব্যাহতভাবে জনপদ গিলে খাচ্ছে।

স্থানীয়দের দাবি, গত ২০ দিনে প্রায় ৩০টি বসতবাড়ি, শতাধিক গাছপালা এবং কয়েক হেক্টর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া পূর্বচর বিদ্যানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি মসজিদ এবং প্রায় ২০০টি বসতবাড়ি এখন নদীভাঙনের সরাসরি ঝুঁকিতে রয়েছে।

নদীভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। দ্রুত কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করলে আরও বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

১০

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

১১

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

১২

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

১৩

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

১৫

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১৬

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১৭

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৯

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

২০