আন্তর্জাতিক ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১ জন

দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের ভেতর থেকে শিক্ষার্থীদের বাঁচার আকুতি

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া কয়েকজন শিক্ষার্থী মোবাইল ফোনে স্বজন ও পরিচিতদের কল করে উদ্ধারের আকুতি জানিয়েছেন।

স্থানীয় বিধায়ক অনিল শর্মা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। ধসে পড়া ভবনটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত একটি ছাত্রাবাস বা পিজি হোস্টেল। ভবনটির নাম ‘হোস্টেল ডেজ’। ইতোমধ্যে উদ্ধার করা কয়েকজন শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে হঠাৎ করে ভবনটি ধসে পড়ে। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, পুলিশ, জরুরি চিকিৎসাসেবা দল ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)।

বিধায়ক অনিল শর্মা বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়াশোনার জন্য আসা শিক্ষার্থীরা ওই ভবনে থাকতেন। ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পাঁচ, দশ বা বিশ—যে সংখ্যাই হোক, কয়েকজন এখনও ভেতরে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, সবচেয়ে আশার বিষয় হলো, ধ্বংসস্তূপের ভেতর থেকে কয়েকজন শিক্ষার্থী ফোন করতে সক্ষম হয়েছেন। এতে তারা জীবিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আটকে পড়া সবাইকে দ্রুত ও নিরাপদে উদ্ধার করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।

পুলিশ জানিয়েছে, ধসে পড়া ভবনের নিচের অংশ বা বেসমেন্টে কিছুদিন ধরে নির্মাণ বা সংস্কারের কাজ চলছিল। স্থানীয়দের ধারণা, দুর্ঘটনার সময় ভবনটির ভেতরে অন্তত ১৫ জনের মতো মানুষ থাকতে পারেন।

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি, পুলিশ, জরুরি চিকিৎসাসেবা দল এবং এনডিআরএফ সদস্যরা কাজ করছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে কংক্রিটের বড় অংশ ও বিম সরাতে ভারী যন্ত্রপাতিও ব্যবহার করা হচ্ছে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও স্বরাষ্ট্রমন্ত্রী আশীশ সুদ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকে পড়া শিক্ষার্থীদের দ্রুত ও নিরাপদে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে এবং পুরো পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

১০

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

১১

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

১২

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

১৩

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

১৫

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১৬

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১৭

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৯

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

২০