আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

আঞ্চলিক উত্তেজনা প্রশমনে আরাগচির সঙ্গে ইইউ প্রতিনিধির ফোনালাপ, আলোচনায় রাশিয়া-ইউক্রেন ইস্যু

ইরানের সামরিক সহায়তা, উপসাগরীয় পরিস্থিতি ও কূটনৈতিক সংকট নিয়ে উদ্বেগ জানালেন ইইউর শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস

 

উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনা, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানের সামরিক সহায়তা এবং সাম্প্রতিক কূটনৈতিক সংকট নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তাবিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কাল্লাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাল্লাস জানান, উপসাগরীয় অঞ্চলে চলমান সাময়িক যুদ্ধবিরতি কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার জন্য মধ্যস্থতাকারীদের একটি সুযোগ তৈরি করেছে।

তিনি বলেন, “উপসাগরীয় অঞ্চলের সংঘাত থেকে সাময়িক বিরতি মধ্যস্থতাকারীদের কূটনীতিতে ফিরে যাওয়ার সুযোগ দিতে পারে এবং পূর্ণমাত্রার যুদ্ধ পুনরায় শুরু হওয়া ঠেকাতে সহায়ক হতে পারে।”

ফোনালাপে ইরানে দুই ফরাসি কূটনীতিককে অল্প সময়ের জন্য আটক রাখার ঘটনাও তুলে ধরেন কাল্লাস। তিনি এ ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে বলেন, এটি আগ্রাসনের একটি উদাহরণ।

এছাড়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানের সামরিক সহায়তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইইউর এই শীর্ষ কূটনীতিক। তিনি জানান, ইরানকে মস্কোর প্রতি সামরিক সহায়তা বন্ধ করার আহ্বান তিনি আবারও জানিয়েছেন।

কাল্লাস বলেন, কাস্পিয়ান সাগরে ইরানি একটি জাহাজে প্রাণঘাতী হামলার পর উত্তেজনা কমাতে আব্বাস আরাগচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি এই উদ্যোগকে ‘আশাব্যঞ্জক’ হিসেবে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন, এর মাধ্যমে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর সুযোগ তৈরি হবে।

উল্লেখ্য, কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে সাম্প্রতিক হামলার পর ইরান ও ইউক্রেনের মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। এ পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়ে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

১০

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

১১

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

১২

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

১৩

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

১৫

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১৬

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১৭

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৯

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

২০