আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭ জন

কাস্পিয়ান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ, ইউক্রেনকে তেহরানের কড়া হুঁশিয়ারি

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ এনে ইউক্রেনের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরানের দাবি, হামলায় জাহাজে বিস্ফোরণের ঘটনায় একজন নাবিক নিহত এবং আরও একজন আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক’ হামলা হিসেবে অভিহিত করে জানায়, দেশের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে আরও বিস্তৃত করার চেষ্টা করার অভিযোগও তুলেছে তেহরান।

ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ঘটনার প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ সময় ইউক্রেনের কাছে আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়।

পাল্টা দাবি জেলেনস্কির

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনীয় বাহিনী কাস্পিয়ান সাগরে একটি রুশ যুদ্ধজাহাজ এবং ইরান-সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত কয়েকটি জাহাজে সফল হামলা চালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি আরও অভিযোগ করেন, জুলাইয়ের শুরু থেকে রাশিয়া মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো এবং সেখানে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর স্যাটেলাইট নজরদারি চালিয়ে সেই তথ্য ইরানের কাছে সরবরাহ করছে।

তার দাবি, এসব স্যাটেলাইট চিত্র হামলার আগে লক্ষ্য নির্ধারণ, হামলার প্রস্তুতি এবং হামলার পর ক্ষয়ক্ষতি মূল্যায়নে ব্যবহার করা হচ্ছে।

জেলেনস্কি আরও জানান, ১৯ ও ২০ জুলাই রাশিয়ার স্যাটেলাইট নজরদারির আওতায় ছিল চারটি বিমানঘাঁটি—এর মধ্যে দুটি বাহরাইনে, একটি জর্ডানে এবং একটি কুয়েতে অবস্থিত।

বাড়ছে তেহরান-কিয়েভ উত্তেজনা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে রুশ বাহিনীর ব্যবহৃত ইরানি নকশার ড্রোন মোকাবিলা করতে হয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে ইরানের হামলার মুখে পড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে ড্রোন প্রতিরোধ প্রযুক্তি ও কৌশলগত সহায়তার প্রস্তাবও দিয়েছে কিয়েভ।

ইরানের অভিযোগ এবং ইউক্রেনের পাল্টা বক্তব্যের পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে কাস্পিয়ান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইউক্রেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

১০

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

১১

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

১২

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

১৩

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

১৫

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১৬

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১৭

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৯

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

২০