আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই ২০২৬, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯ জন

নিট প্রশ্নফাঁস ইস্যুতে উত্তপ্ত ভারত, পাঁচ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

নিট (NEET) প্রশ্নফাঁস এবং শিক্ষার্থী বিক্ষোভ দমনে পুলিশের অভিযানের ঘটনাকে কেন্দ্র করে ভারতে সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। কংগ্রেসের বিক্ষোভ, অবস্থান কর্মসূচি এবং দলটির শীর্ষ নেতাদের আটককে ঘিরে মঙ্গলবার দেশটির রাজনৈতিক অঙ্গন ছিল সরগরম। এ পরিস্থিতিতে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কেন্দ্র সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরে বিষয়টি নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার আহ্বান জানান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গের সামনে কংগ্রেসের অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন রাহুল গান্ধী। এ সময় পুলিশ তাঁকে, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ কংগ্রেসের বেশ কয়েকজন নেতাকে আটক করে। পরে রাত প্রায় ৯টার দিকে তাঁদের মুক্তি দেওয়া হয়।

আটক অবস্থায় প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী পাঁচটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—

  • স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
  • শিক্ষার্থীদের ওপর অভিযানে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
  • আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার।
  • শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনায় প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া।
  • সংসদে বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা এবং শিক্ষা ও পরীক্ষাব্যবস্থায় দ্রুত সংস্কার।

রাহুল গান্ধী অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনায় লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি প্রশ্ন তোলেন, কেন বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, কেন শিক্ষাব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে এবং কেন উচ্চশিক্ষার ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

তিনি বলেন, বিরোধী জোট চায় লোকসভা ও রাজ্যসভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হোক এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হোক।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং অভিযোগ করেন, কংগ্রেস সংসদে আলোচনার দাবি থেকে সরে এসে এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছে। তাঁর দাবি, সরকার নিট প্রশ্নফাঁসসহ সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে সংসদে আলোচনায় প্রস্তুত।

এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে অভিযোগ করেন, কংগ্রেস শিক্ষার্থীদের সমস্যার সমাধানের পরিবর্তে রাজনৈতিক সুবিধা অর্জনের চেষ্টা করছে। তাঁর ভাষ্য, সরকার আলোচনায় প্রস্তুত থাকলেও বিরোধীরা রাজনৈতিক সংঘাতকে অগ্রাধিকার দিচ্ছে।

নিটসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ভারতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। লাখো শিক্ষার্থীর ভবিষ্যতের সঙ্গে জড়িত এ ইস্যুতে সরকার ও বিরোধী দলের রাজনৈতিক বিরোধ দিন দিন আরও তীব্র হয়ে উঠছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

১০

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

১১

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

১২

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

১৩

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

১৫

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১৬

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১৭

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৯

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

২০