স্পোর্টস ডেস্ক
৬ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

❤️ ব্রাজিলের হারে অসুস্থ শিক্ষার্থী, আর্জেন্টিনা সমর্থকের মানবিকতায় দ্রুত হাসপাতালে

ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা, মানবিকতায় নয়: ব্রাজিল সমর্থককে হাসপাতালে পৌঁছে দিলেন আর্জেন্টিনা ভক্ত

ফুটবলের মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা বহু বছরের। তবে সেই বৈরিতার ঊর্ধ্বে উঠে মানবিকতার অনন্য নজির স্থাপন করলেন এক আর্জেন্টিনা সমর্থক। ব্রাজিলের পরাজয়ের ধাক্কায় অসুস্থ হয়ে পড়া এক নারী শিক্ষার্থীকে নিজের মোটরসাইকেলে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

ঘটনাটি ঘটে সোমবার রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে, যখন ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল।

অসুস্থ হওয়া শিক্ষার্থী ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং ব্রাজিল ফ্যান ক্লাবের সহ-সভাপতি মাশরুফা শারমীন এ্যানি। তাকে হাসপাতালে নিয়ে যান একই বিভাগের সহপাঠী ও আর্জেন্টিনা সমর্থক নাইমুল ইসলাম মঈন

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সহপাঠীদের সঙ্গে বসে খেলা দেখছিলেন এ্যানি। নরওয়ে প্রথম গোল করার পর থেকেই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন এবং বমি করেন। ব্রাজিল দ্বিতীয় গোল হজম করলে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। একপর্যায়ে টানা পাঁচবার বমি ও রক্তচাপ কমে যাওয়ায় পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে।

বিষয়টি বুঝতে পেরে কোনো দেরি না করে নিজের মোটরসাইকেলে করে এ্যানিকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মঈন। সেখানে চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন দেন। পরে অন্য সহপাঠীরাও হাসপাতালে পৌঁছান।

ঘটনা সম্পর্কে নাইমুল ইসলাম মঈন বলেন,
‘আমরা টিএসসিতে বসে খেলা দেখছিলাম। নরওয়ে প্রথম গোল করার পরই এ্যানি অসুস্থ হয়ে পড়ে। দ্বিতীয় গোলের পর তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে যাই।’

ব্রাজিল-আর্জেন্টিনার দীর্ঘদিনের ফুটবল প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন,
‘খেলায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সবার আগে আমরা একই দেশের মানুষ, একই বিশ্ববিদ্যালয়ের সহপাঠী। বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় বিষয়।’

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসিত হচ্ছে। অনেকেই বলছেন, ফুটবল ভিন্ন দলকে সমর্থন করার বিষয় হলেও মানবিকতার কাছে সব প্রতিদ্বন্দ্বিতা ম্লান হয়ে যায়।

উল্লেখ্য, সোমবার রাতে অনুষ্ঠিত রাউন্ড অব ১৬-এর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে এবারের টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার সঙ্গে ইতিবাচক পথে এগোতে চায় দিল্লি, সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার বার্তা

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ১ অক্টোবর, লাগবে যেসব কাগজপত্র

মুগ্ধসহ ১১ জন হত্যা মামলায় ২৬ আসামির চার্জ গঠন পিছিয়েছে

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের আমির, বাদশাহকে শুভেচ্ছাপত্র

ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন তারেক রহমান: মাহদী আমিন

তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

১০

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

১১

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

১২

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

১৩

ফিফার কার্যক্রমে স্বাধীন পর্যালোচনা ও সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

১৪

ট্রাম্প-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হুমায়ূন কবির

১৫

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

১৭

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

১৮

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

২০