নিজস্ব প্রতিবেদক
৫ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আ.লীগের বয়ান’: শফিকুল আলম

জুলাই গণ-অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে যারা বিতর্কিত করতে চান, তাদের বক্তব্যকে আওয়ামী লীগের বয়ান বলে মন্তব্য করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা চলছে। আওয়ামী লীগ দিল্লিতে বসে সরাসরি সবকিছু পরিচালনা করছে—বিষয়টি এমন নয়; বরং জুলাইয়ের ঘটনাকে বিতর্কিত করার একটি বয়ান তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে বাংলাদেশে ভিন্নমতের প্রায় ৪০ জনকে হত্যা করা হয়েছে। বিভিন্ন ব্যক্তিকে বাসায় ডেকে হত্যা এবং খানকায় হত্যার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। একই সময়ে বাউলদের ধরে তাদের চুল কেটে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন সাবেক এই প্রেস সচিব।

সংখ্যালঘুদের নিরাপত্তার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, বাংলাদেশ এখনও সত্যিকার অর্থে সংখ্যালঘুদের জন্য নিরাপদ দেশে পরিণত হতে পারেনি। অতীতেও এ অবস্থায় পৌঁছানো সম্ভব হয়নি এবং বর্তমান সময়েও পুরোপুরি সেই পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, অনেকে এই সরকারকে কটাক্ষ করে আনন্দ পান। তবে অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক সরকার ছিল না—এ বিষয়টি মনে রাখা প্রয়োজন।

গণভোট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন, গণভোট সম্পর্কে তাদের ধারণা অত্যন্ত পরিষ্কার ও প্রখর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

১০

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

১১

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

১২

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

১৩

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

১৫

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১৬

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১৭

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৯

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

২০