নিজস্ব প্রতিবেদক
২৬ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ভক্তি, শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন ও তিরোধানের স্মরণে মুসলিম সম্প্রদায়ের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর শান্তি, সাম্য, ন্যায়, সহমর্মিতা ও মানবিকতার আদর্শ স্মরণ করে দেশজুড়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার সরকারি-বেসরকারি ছুটি রয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মসজিদে আয়োজন করা হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল। পাশাপাশি ধর্মীয় আলোচনা, ওয়াজ ও সেমিনারে মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও মানবতার প্রতি তাঁর শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হবে।

দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণীতে দেশবাসী এবং বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য জাতীয় কর্মসূচি ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। কর্মসূচির অংশ হিসেবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, ট্রাফিক আইল্যান্ড ও বিভিন্ন স্থান জাতীয় পতাকা, রঙিন পতাকা এবং ‘কালেমা তাইয়্যেবা’ লেখা ব্যানারে সাজানো হয়েছে।

বাংলাদেশ সচিবালয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগ নিজ নিজ এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনও ব্যাপক কর্মসূচি নিয়েছে। ইলেকট্রনিক মাধ্যমে ওয়াজ মাহফিল, সেমিনার ও আলোচনা অনুষ্ঠান প্রচারের পাশাপাশি কেরাত, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া আরবি খুতবা লেখা প্রতিযোগিতা এবং স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগও রয়েছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ প্রান্তে আয়োজন করা হয়েছে মাসব্যাপী ইসলামিক বইমেলা।

ঈদে মিলাদুন্নবীর বিভিন্ন আয়োজন নির্বিঘ্ন করতে দেশজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। অনুষ্ঠানস্থলের পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী র‍্যাব সদস্য মোতায়েন করা হচ্ছে। বড় জমায়েত ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলো নিজ নিজ এলাকায় পৃথক নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, সহনশীলতা, ন্যায় ও মানবতার শিক্ষা স্মরণ করে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করছেন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

১০

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

১১

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

১২

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

১৩

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

১৫

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১৬

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১৭

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৯

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

২০