নিজস্ব প্রতিবেদক
৯ অগাস্ট ২০২৬, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭ জন

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের নাম চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জোটের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে কর্নেল (অব.) অলি আহমদের প্রার্থিতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

জোট সূত্র জানায়, রাষ্ট্রপতি পদে একজন গ্রহণযোগ্য ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রার্থী করার বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। বিভিন্ন দিক পর্যালোচনার পর কর্নেল (অব.) অলি আহমদের নাম চূড়ান্ত করে জোট।

জোটের নেতাদের মতে, অলি আহমদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ততা এবং রাষ্ট্রীয় ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের ভূমিকা তাকে রাষ্ট্রপতি পদে জোটের প্রার্থী হিসেবে উপযুক্ত করে তুলেছে।

রোববারের বৈঠকে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জোটের আনুষ্ঠানিক অবস্থানও স্পষ্ট করা হয়।

অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্তের পর এখন নির্বাচনী প্রক্রিয়ায় জোটের পক্ষ থেকে পরবর্তী সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে সংসদে জোটের সমর্থন নিশ্চিত করে প্রার্থীকে বিজয়ী করার কৌশল নিয়েও আলোচনা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

১০

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

১১

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

১২

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

১৩

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

১৫

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১৬

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১৭

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৯

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

২০