নিজস্ব প্রতিবেদক
৩০ অগাস্ট ২০২৬, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

‘হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ’: রফিকুল ইসলাম মাদানী

ফেসবুক পোস্টে কওমি ছাত্রদের কর্মসূচি নিয়ে প্রশ্ন, হাসনাতের সঙ্গে সম্পর্কের কথাও তুলে ধরলেন তিনি

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য (এমপি) হাসনাত আব্দুল্লাহর বক্তব্য ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্রদের কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। তিনি বলেছেন, ‘হুজুররা হাসনাতের বেলায় চেতেছে, অথচ বিএনপির বেলায় চুপ।’

রোববার (৩০ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রফিকুল ইসলাম মাদানী।

পোস্টে তিনি দাবি করেন, হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতিবাদে কওমি ছাত্রদের কর্মসূচি নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। তাদের উদ্দেশে মাদানী বলেন, হাসনাতের ক্ষেত্রে এত প্রতিক্রিয়া দেখানো হলেও বিএনপির ফজলুর রহমান, রুমিন ফারহানা কিংবা অন্য কারও বক্তব্যের ক্ষেত্রে একই ধরনের প্রতিক্রিয়া দেখা যায় না।

তিনি প্রশ্ন তোলেন, রুমিন ফারহানা বা ফজলুর রহমানের আহ্বানে কোনো মাদ্রাসাছাত্র শাহবাগে গিয়েছিল কি না। একইভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে কার আহ্বানে স্কুলের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিয়েছিল, সে প্রশ্নও তোলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহর সঙ্গে নিজের যোগাযোগের প্রসঙ্গ তুলে মাদানী বলেন, একসময় হাসনাত তাকে ফোন করে ঢাকায় এসে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানে তিনি ঢাকায় গিয়ে শাহবাগে অনেক মাদ্রাসাছাত্রকে উপস্থিত দেখেছেন বলেও দাবি করেন।

মাদানী আরও বলেন, পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হলে হাসনাত আব্দুল্লাহর আমন্ত্রণে তার বাড়িতে আয়োজিত মাহফিলেও তিনি অংশ নিয়েছেন।

রুমিন ফারহানা ও ফজলুর রহমান প্রসঙ্গে তিনি বলেন, তাদের তিনি ‘বাইরের এজেন্ট’ মনে করেন এবং তাদের বক্তব্যের কখনো প্রতিবাদ করেন, আবার কখনো করেন না। তবে যাদের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে, যাদের সঙ্গে আন্দোলনে একসঙ্গে ছিলেন এবং বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন, তাদের কাছ থেকে ভিন্ন ধরনের আচরণ প্রত্যাশা করেন বলে জানান তিনি।

হাসনাত আব্দুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি ও নাহিদ ইসলাম বিভিন্ন মাদ্রাসা বা মসজিদে গেলে শিক্ষার্থীদের কাছ থেকে সম্মান ও ভালোবাসা পান বলেও উল্লেখ করেন মাদানী। তার মতে, এ কারণে তাদের কেউ সংসদের মতো জায়গায় ‘না জেনে, না শুনে’ বক্তব্য দিলে তা কষ্টদায়ক মনে হয়।

তিনি বলেন, আওয়ামী লীগ বা বিএনপিতে থাকা কিছু ব্যক্তির বক্তব্য তাদের কাছে নতুন কিছু মনে হয় না। কিন্তু যাদের সঙ্গে সম্পর্ক রয়েছে এবং যাদের প্রতি ভালোবাসা ও আস্থা রয়েছে, তাদের কাছ থেকে এমন আচরণকে তিনি ‘বেঈমানী’ হিসেবে দেখেন।

পোস্টের শেষাংশে রফিকুল ইসলাম মাদানী বলেন, ‘ওপেন শত্রুতা সহ্য হয়, মোনাফেকি না।’

তার এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

১০

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

১১

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

১২

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

১৩

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

১৫

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১৬

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১৭

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৯

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

২০