নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৬, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮ জন

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী, ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবায় স্বস্তি

বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ির দুর্গম এলাকায় ৫০০ পরিবারে ত্রাণ, চিকিৎসাসেবা পেল প্রায় ১ হাজার মানুষ


টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রাম সেনানিবাসের উদ্যোগে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার বন্যাদুর্গতদের মধ্যে জরুরি ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) শুরু হওয়া এ ত্রাণ কার্যক্রমের প্রথম দিনেই প্রায় ৫০০ ক্ষতিগ্রস্ত মানুষের হাতে শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের সদস্যরা প্রায় ১ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুইমারা রিজিয়নের অধীন লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর, হারুয়ালছড়ি এবং আশপাশের বন্যাকবলিত এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।

দুর্গম এলাকায় পৌঁছাতে সেনাসদস্যরা নৌযানসহ বিভিন্ন উপায় ব্যবহার করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শনাক্ত করেন। পরে তাদের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ কার্যক্রমের পাশাপাশি সেনাসদস্যরা বন্যাদুর্গত মানুষের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকার পরামর্শ দেন।

অনেক এলাকায় দুর্গম পথ পেরিয়ে নৌযানে এবং কোথাও কাঁধে করে ত্রাণসামগ্রী বহন করে দুর্গত মানুষের কাছে পৌঁছে দিতে দেখা যায় সেনাসদস্যদের।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

ফিফার কার্যক্রমে স্বাধীন পর্যালোচনা ও সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

ট্রাম্প-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হুমায়ূন কবির

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

১০

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

১১

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

১২

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

১৩

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

১৪

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

১৫

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

১৮

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৯

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

২০