স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

‘যেদিন মনে হবে আর কিছু দেওয়ার নেই, সেদিনই বিদায়’: রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে শেষ পর্যন্ত পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

আগামী ফেব্রুয়ারিতে ৪২ বছরে পা দিতে যাওয়া রোনালদো বৃহস্পতিবার লিসবনে ওয়েলসের বিপক্ষে মাঠে নামলে পর্তুগালের হয়ে ২৩৪তম ম্যাচ খেলবেন। দলটির কোচ হোর্হে জেসুসও নিশ্চিত করেছেন, নেশন্স লিগের ম্যাচটিতে একাদশে থাকবেন রোনালদো।

রোনালদোর প্রথম ক্লাব স্পোর্টিংয়ের মাঠ হোসে আলভালাদেতে হতে যাওয়া ম্যাচটিকে অনেকে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের সম্ভাব্য বিদায়ী ম্যাচ হিসেবে দেখছেন। তবে রোনালদো স্পষ্ট করেছেন, যত দিন মনে হবে জাতীয় দলকে কিছু দেওয়ার সামর্থ্য তাঁর রয়েছে, তত দিন খেলা চালিয়ে যাবেন।

বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর কথা ভেবেছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘হ্যাঁ, ভেবেছিলাম। অবশ্যই। আমি সব সময় নিজের সিদ্ধান্ত, ভবিষ্যৎ, এমনকি বর্তমান নিয়েও ভাবি।’

তিনি বলেন, জাতীয় দলের লক্ষ্যে পৌঁছাতে এখনো তাঁর অবদান রাখার সামর্থ্য রয়েছে। তাই আপাতত খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রোনালদোর ভাষায়, ‘যখন মনে হবে এখানে আমি আর কিছুই করতে পারছি না, তখনই শেষ করব।’ শুধু গোল করাই নয়, মাঠের বাইরেও জাতীয় দলকে সহযোগিতা করতে চান তিনি।

সমালোচনা নিয়েও মুখ খুললেন রোনালদো

পর্তুগালের শীর্ষস্থানীয় সংবাদপত্র আ বোলার একটি পাঠক জরিপে ওয়েলসের বিপক্ষে সম্ভাব্য একাদশে জায়গা হয়নি রোনালদোর। এ নিয়ে কথা বলতে গিয়ে সমালোচকদের প্রসঙ্গও তোলেন তিনি।

রোনালদো বলেন, পর্তুগালের সমর্থকেরা তাঁকে ভালোবাসেন—এটি তিনি অনুভব করেন। তবে কিছু গণমাধ্যম ও টেলিভিশন চ্যানেল তাঁকে জাতীয় দল থেকে সরে যেতে দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

দুই দশকের বেশি সময় ধরে এমন সমালোচনার মুখোমুখি হওয়ার কথা উল্লেখ করে রোনালদো বলেন, এসবের সঙ্গে তিনি অভ্যস্ত। তবে তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতি হলো যারা তাঁকে ভালোবাসেন, তাঁদের ভালোবাসা।

হাজার গোলের মাইলফলক নিয়ে ভাবনা

আল নাসরের হয়ে খেলা রোনালদোর ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে গোলসংখ্যা বর্তমানে ৯৭৯। এক হাজার গোলের মাইলফলক স্পর্শের খুব কাছে থাকলেও এ নিয়ে বাড়তি চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন তিনি।

তবে পর্তুগালের জার্সি গায়ে সেই মাইলফলক ছুঁতে পারলে ভালো লাগবে বলেও জানান এই তারকা।

রোনালদো বলেন, তরুণ প্রজন্ম তাঁকে আদর্শ হিসেবে দেখে। তাই অবসরের পরও দীর্ঘ সময় মানুষের কাছে ইতিবাচক উদাহরণ হয়ে থাকতে চান তিনি।

নিজের বর্তমান অবস্থান নিয়ে সন্তুষ্ট রোনালদো বলেন, আগামীকাল খেলবেন কি না কিংবা কোনো ম্যাচে বিশ্রাম নেবেন কি না—এসব তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালো অনুভব করা এবং নিজের সামর্থ্য অনুযায়ী খেলা চালিয়ে যাওয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের অপেক্ষায় ‘আন্ধার’, পূজায় মুক্তি নিয়ে অনিশ্চয়তা

ইউপি নির্বাচনে জামানত পাঁচগুণ, বাড়ল প্রার্থীদের ব্যয়সীমা

‘যেদিন মনে হবে আর কিছু দেওয়ার নেই, সেদিনই বিদায়’: রোনালদো

নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

এল নিনোর প্রভাবে আগামী ৬ মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের সময় দিল ইরান

নতুন ভাড়ার তালিকা ছাড়াই বাসে বাড়তি ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে বাগ্বিতণ্ডা

ঢাকার সঙ্গে ইতিবাচক পথে এগোতে চায় দিল্লি, সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার বার্তা

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ১ অক্টোবর, লাগবে যেসব কাগজপত্র

মুগ্ধসহ ১১ জন হত্যা মামলায় ২৬ আসামির চার্জ গঠন পিছিয়েছে

১০

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

১১

সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের আমির, বাদশাহকে শুভেচ্ছাপত্র

১২

ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন তারেক রহমান: মাহদী আমিন

১৪

তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

১৫

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

১৬

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

১৭

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

১৮

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

১৯

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

২০