স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

ফিফার কার্যক্রমে স্বাধীন পর্যালোচনা ও সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কার্যক্রম পরিচালনার পদ্ধতি নিয়ে স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ানি ইনফান্তিনো। প্রয়োজন হলে ফিফার শাসনব্যবস্থায় সংস্কার নিয়েও আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

ফিফা কাউন্সিলের সদস্য ও সংস্থাটির সব জাতীয় সদস্য অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো এক চিঠিতে ইনফান্তিনো বলেন, স্বাধীন এই পর্যালোচনার মাধ্যমে ফিফার কার্যক্রমে সম্ভাব্য উন্নতির বিষয়ে সুপারিশ করা হবে।

আগামী মাসে ফিফা কাউন্সিলের বৈঠকের আগে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি। এতে ফিফা সভাপতির ভূমিকা নিয়ে সম্ভাব্য পরিবর্তনের পাশাপাশি বড় কৌশলগত উদ্যোগে স্বচ্ছতা, অংশগ্রহণ ও জবাবদিহি বাড়ানোর উপায় নিয়েও আলোচনা হবে।

সম্প্রতি ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনা নিয়ে ইনফান্তিনোর ওপর চাপ বাড়ছিল। ওই পরিকল্পনার আওতায় বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারত্ব দেওয়ার কথা ছিল। পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা ও বিরোধিতার মুখে শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়।

পরিস্থিতি নিয়ে ইনফান্তিনো তাঁর চিঠিতে লিখেছেন, সাম্প্রতিক সময়ে তিনি সংশ্লিষ্ট সবার মতামত শোনার জন্য সময় নিয়েছেন। তিনি জানান, ভবিষ্যতের আলোচনায় মহাদেশীয় কনফেডারেশন, সদস্য অ্যাসোসিয়েশন ও অন্যান্য অংশীজনদের যুক্ত করা হবে।

‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনা নিয়ে ইনফান্তিনোর দাবি, এতে ফুটবল-সংক্রান্ত সিদ্ধান্তে ফিফার নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব ছেড়ে দেওয়ার কোনো বিষয় ছিল না। তাঁর ভাষায়, ‘অবশ্যই এমন কিছু ছিল না।’

চিঠিতে তিনি আরও বলেন, ফিফার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার আগেই প্রস্তাবটি জনসমক্ষে চলে আসে। ফলে কাউন্সিল ও সদস্য অ্যাসোসিয়েশনগুলোর সামনে পুরো বিষয়টি উপস্থাপনের সুযোগ হয়নি। পূর্ণ প্রেক্ষাপট ছাড়া বিষয়টি উদ্বেগ তৈরি করেছিল এবং এমন ধারণা সৃষ্টি হয়েছিল যে সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে।

ইনফান্তিনো জোর দিয়ে বলেন, ফিফার গণতান্ত্রিক প্রক্রিয়া, স্বাধীনতা ও ফুটবলের ওপর সংস্থাটির কর্তৃত্ব কখনোই বিক্রির জন্য ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না।

ফিফার নেতৃত্বে তিনি ‘পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ’ বলেও উল্লেখ করেন ইনফান্তিনো। একই সঙ্গে ফুটবলের উন্নয়নে আরও বেশি বিনিয়োগ নিশ্চিত করার উচ্চাকাঙ্ক্ষা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ পরিকল্পনা নিয়ে উয়েফা ও কনকাকাফের পক্ষ থেকে ফিফার নগদ তহবিল থেকে ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনকে ১ কোটি মার্কিন ডলার করে দেওয়ার দাবি উঠেছে।

পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিট বিক্রির স্বত্ব পরিচালনার জন্য নতুন একটি প্রতিষ্ঠান গঠনের কথা ছিল। ওই প্রতিষ্ঠানের ২১ শতাংশ অংশ একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনাও ছিল।

পরিকল্পনা বাতিল হলেও ফুটবলের উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য থেকে সরে আসছেন না ইনফান্তিনো। তাঁর মতে, পরিবর্তনটি উচ্চাকাঙ্ক্ষায় নয়; বরং বড় উদ্যোগ কীভাবে তৈরি, যাচাই ও অনুমোদন করা হবে, সেই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করায়।

চলতি মাসের শুরুতে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফিফার সহসভাপতি ডেবি হিউইট ইনফান্তিনোকে বিতর্কিত পরিকল্পনা-সংক্রান্ত সব নথি প্রকাশের আহ্বান জানিয়েছিলেন।

২০২৭ সালের মার্চে চতুর্থবারের মতো ফিফা সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে ৫৬ বছর বয়সী সুইস-ইতালীয় ইনফান্তিনোর। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের প্রার্থী হওয়ার জন্য ১৮ নভেম্বর পর্যন্ত সময় রয়েছে।

এদিকে গত মাসে উয়েফা যুক্তরাষ্ট্রের আদালতে ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ পরিকল্পনা-সংক্রান্ত নথি প্রকাশের দাবিতে আইনি পদক্ষেপের প্রস্তুতি শুরু করে। জবাবে ফিফা উয়েফার বিরুদ্ধে সংস্থা ও এর নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তোলে এবং আইনি পদক্ষেপের বিরোধিতা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের অপেক্ষায় ‘আন্ধার’, পূজায় মুক্তি নিয়ে অনিশ্চয়তা

ইউপি নির্বাচনে জামানত পাঁচগুণ, বাড়ল প্রার্থীদের ব্যয়সীমা

‘যেদিন মনে হবে আর কিছু দেওয়ার নেই, সেদিনই বিদায়’: রোনালদো

নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

এল নিনোর প্রভাবে আগামী ৬ মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের সময় দিল ইরান

নতুন ভাড়ার তালিকা ছাড়াই বাসে বাড়তি ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে বাগ্বিতণ্ডা

ঢাকার সঙ্গে ইতিবাচক পথে এগোতে চায় দিল্লি, সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার বার্তা

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ১ অক্টোবর, লাগবে যেসব কাগজপত্র

মুগ্ধসহ ১১ জন হত্যা মামলায় ২৬ আসামির চার্জ গঠন পিছিয়েছে

১০

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

১১

সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের আমির, বাদশাহকে শুভেচ্ছাপত্র

১২

ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন তারেক রহমান: মাহদী আমিন

১৪

তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

১৫

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

১৬

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

১৭

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

১৮

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

১৯

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

২০