আন্তর্জাতিক ডেস্ক
৪ অগাস্ট ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের খবর অস্বীকার; ভিডিও বার্তায় বললেন, ‘আমি পদত্যাগ করব না, অবিচল থাকব।’


ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছে তার দপ্তর। প্রেসিডেন্টের কার্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ ধরনের খবরকে ‘গুজব’ এবং ‘জাতীয় ঐক্য বিনষ্টের অপচেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন।

ইরানের প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ ও তথ্য বিভাগের উপ-পরিচালক মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, “মিথ্যাবাদী, প্রতারক এবং বেপরোয়া চরমপন্থিদের একটি অশুভ জোট জাতীয় ঐক্য ও সংহতিকে লক্ষ্যবস্তু করেছে।” তার এই মন্তব্যের মাধ্যমে প্রেসিডেন্টের পদত্যাগের খবর স্পষ্টভাবে অস্বীকার করা হয়।

এর আগে ইরানের ধর্মীয় নেতা মোহাম্মদ বাঘের খারাজি মন্তব্য করেছিলেন, দেশের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নাকি সতর্ক করে বলেছেন—‘পেজেশকিয়ান যদি আবারও পদত্যাগ করেন, তবে তা গ্রহণ করা হবে।’ এই বক্তব্য প্রকাশের পরই ইরানের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।

তবে বিবিসি ফার্সি জানিয়েছে, ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম প্রেসিডেন্ট পেজেশকিয়ানের একটি ভিডিও বক্তব্য প্রচার করেছে, যেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “আমি পদত্যাগ করব না এবং অবিচল থাকব।”

ভিডিও বার্তায় প্রেসিডেন্ট আরও বলেন, “আমরা সামরিক বাহিনীর সঙ্গে পূর্ণ যোগাযোগে রয়েছি।”

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধ পরিস্থিতি ও জাতীয় নিরাপত্তাসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে প্রেসিডেন্টের পূর্ণাঙ্গ বক্তব্য এবং ভিডিও শিগগিরই প্রকাশ করা হবে।

সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের পর সরকারের এই আনুষ্ঠানিক অবস্থান ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির সংঘর্ষ, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

‘আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিক বেড়েছে’: আজহারীর অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আহ্বান

সৌদি যুবরাজের কূটনৈতিক উদ্যোগে ইরানে নতুন হামলা স্থগিত ট্রাম্পের, আলোচনার সম্ভাবনা জোরালো

১০

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা: নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও সাইবার পেট্রোলিং জোরদার

১১

বন্যাদুর্গত চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ৯ আগস্ট: ত্রাণ বিতরণ ও ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি

১২

শতাধিক প্রাণহানির মধ্যেও ‘মার্চ টু ঢাকা’র প্রস্তুতি: রাজধানীমুখী জনস্রোতে আন্দোলনের চূড়ান্ত অধ্যায়

১৩

গ্রিসে দাবানল নেভানোর অভিযানে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ ক্রু সদস্য

১৪

‘৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই আ. লীগের’, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৫

‘চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু থাকবে’, ঢাকায় রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অঙ্গীকার

১৬

‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন, দুর্নীতি মামলায় বিচার শুরু

১৭

অভ্যুত্থানের পর প্রথমবার বিদেশি প্রতিনিধির সঙ্গে সু চির সাক্ষাৎ, স্বাস্থ্য নিয়েও বাড়ছে নজর

১৮

অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা, মাদেইরায় বসছে জমকালো আয়োজন

১৯

হরমুজ ইস্যুতে আজ থেকেই নতুন দফার আলোচনা, ইরানের বিরুদ্ধে হামলা আপাতত স্থগিত: ট্রাম্প

২০