নিজস্ব প্রতিবেদক
১ অগাস্ট ২০২৬, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস

দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে আজ ১ আগস্ট থেকে সব ধরনের গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএ জানায়, নিরাপদ সড়ক পরিবহন নিশ্চিত করতে এবং গণপরিবহন ব্যবস্থাপনায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপন অনুযায়ী আজ থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস সংযুক্ত ও কার্যকর রাখা বাধ্যতামূলক।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১ আগস্ট থেকে নতুন রেজিস্ট্রেশন প্রদান কিংবা ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযুক্তির প্রমাণপত্র এবং সংশ্লিষ্ট মোবাইল অ্যাপসে ডিভাইসের কার্যকারিতা প্রদর্শন করতে হবে। গণপরিবহনের মালিক বা তাদের প্রতিনিধিদের এ সংক্রান্ত কাগজপত্র সংশ্লিষ্ট বিআরটিএ কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিআরটিএ আরও জানায়, জিপিএস ডিভাইসের কারিগরি নির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য বিআরটিএর স্থানীয় কার্যালয় অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা-২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি-৫৫ অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্ত রয়েছে কি না, তা যাচাই করেই ভবিষ্যতে রেজিস্ট্রেশন প্রদান ও ফিটনেস সনদ নবায়ন করা হবে বলে জানিয়েছে বিআরটিএ।

সরকারের এ উদ্যোগের ফলে গণপরিবহনের অবস্থান তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ, সড়ক নিরাপত্তা জোরদার, দুর্ঘটনা ব্যবস্থাপনা এবং যাত্রীসেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের অপেক্ষায় ‘আন্ধার’, পূজায় মুক্তি নিয়ে অনিশ্চয়তা

১

ইউপি নির্বাচনে জামানত পাঁচগুণ, বাড়ল প্রার্থীদের ব্যয়সীমা

২

‘যেদিন মনে হবে আর কিছু দেওয়ার নেই, সেদিনই বিদায়’: রোনালদো

৩

নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

৪

এল নিনোর প্রভাবে আগামী ৬ মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা

৫

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের সময় দিল ইরান

৬

নতুন ভাড়ার তালিকা ছাড়াই বাসে বাড়তি ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে বাগ্বিতণ্ডা

৭

ঢাকার সঙ্গে ইতিবাচক পথে এগোতে চায় দিল্লি, সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার বার্তা

৮

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ১ অক্টোবর, লাগবে যেসব কাগজপত্র

৯

মুগ্ধসহ ১১ জন হত্যা মামলায় ২৬ আসামির চার্জ গঠন পিছিয়েছে

১০

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

১১

সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের আমির, বাদশাহকে শুভেচ্ছাপত্র

১২

ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন তারেক রহমান: মাহদী আমিন

১৪

তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

১৫

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

১৬

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

১৭

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

১৮

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

১৯

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

২০