আন্তর্জাতিক ডেস্ক
৯ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৮ জন

দীর্ঘদিন পর প্রকাশ্যে মোজতবা খামেনি, ১৩ সেকেন্ডের ভিডিও ঘিরে নতুন আলোচনা

দীর্ঘদিন ধরে প্রকাশ্যে না আসা ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি ১৩ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ। ভিডিওটি প্রকাশের পর ইরানের সর্বোচ্চ নেতার বর্তমান অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ইরানের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে চীনের বার্তাসংস্থা সিনহুয়া ও সিজিটিএন জানিয়েছে, শনিবার মেহের নিউজ তাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করে। এতে মোজতবা খামেনিকে কয়েকজন ব্যক্তির সঙ্গে বসে কথা বলতে দেখা যায়। ভিডিওতে তাকে দৃশ্যত সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দেখা গেছে।

তবে ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে মেহের নিউজ কোনো তথ্য প্রকাশ করেনি। একইভাবে ভিডিওতে মোজতবা খামেনিকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয়ও জানানো হয়নি।

সিজিটিএনের ফেসবুক পেজেও মেহের নিউজের বরাতে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। তবে মেহের নিউজের ইংরেজি সংস্করণের ওয়েবসাইটে ভিডিওটি নিয়ে কোনো প্রতিবেদন বা ভিডিও পাওয়া যায়নি।

সম্প্রতি মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মন্তব্যের পরপরই ভিডিওটি প্রকাশ্যে আসে। বুধবার পেজেশকিয়ান বলেছিলেন, বর্তমানে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ করা ‘খুবই কঠিন’। ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে মতবিরোধের খবরের মধ্যেই তিনি এ মন্তব্য করেন।

তবে একই সঙ্গে পেজেশকিয়ান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মোজতবা খামেনির উপস্থিতি ইরানিদের জন্য ‘অনেক বড় শক্তি’।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। ওই হামলায় তিনি আহত হয়েছিলেন বলে জানা যায়। একই হামলায় তার বাবা ও ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। হামলায় দেশটির কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিকও নিহত হন।

হামলার পাল্টা জবাবে ইরান ইসরায়েলের পাশাপাশি পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে মার্চের শুরুতে ইরানের বিশেষজ্ঞ পরিষদ দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। এরপর থেকেই তার প্রকাশ্য অনুপস্থিতি ও শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা তৈরি হয়।

এ অবস্থায় প্রকাশিত নতুন ভিডিওতে তাকে কয়েকজন ব্যক্তির সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে দেখা যাওয়ায় ভিডিওটি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তবে ভিডিওটির ধারণের সময় ও স্থান নিশ্চিত না হওয়ায়, এর মাধ্যমে মোজতবা খামেনির বর্তমান অবস্থান বা সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

ফিফার কার্যক্রমে স্বাধীন পর্যালোচনা ও সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

ট্রাম্প-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হুমায়ূন কবির

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

১০

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

১১

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

১২

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

১৩

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

১৪

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

১৫

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

১৮

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৯

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

২০