আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই ২০২৬, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

নিট প্রশ্নফাঁস আন্দোলন: ‘সরকারকেই আলোচনায় আসতে হবে’—সিজেপি প্রধান অভিজিৎ দিপকে

ভারতের নিট (NEET) প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। উভয় পক্ষই সংলাপের আগ্রহ প্রকাশ করলেও, আলোচনার উদ্যোগ কে নেবে—তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে অচলাবস্থা।

আন্দোলনের নেতৃত্বদানকারী ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে তারা সরে আসবে না। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেন, “সরকার যদি আলোচনা করতে চায়, তাহলে তাদেরই আমাদের কাছে আসতে হবে। আমাদের শর্ত মেনেই আলোচনা করতে হবে।” তিনি আরও বলেন, “সরকারের অহংকারের অবসান হওয়া উচিত এবং আন্তরিকভাবে আলোচনায় অংশ নেওয়া উচিত।”

অন্যদিকে, সরকারি সূত্রের দাবি, আন্দোলনকারীরা আলোচনায় এলে সরকার সংলাপের জন্য প্রস্তুত। তবে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, নিরপেক্ষ কোনো স্থানে বা যন্তর মন্তরে আলোচনা হতে পারে, কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে তারা সরে আসবেন না।

মঙ্গলবার সরকার ও আন্দোলনকারীদের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের কথা থাকলেও, তা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়।

যন্তর মন্তরে আন্দোলনের ৩২তম দিনে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ দিপকে অভিযোগ করেন, সরকার আলোচনার নামে সময়ক্ষেপণ করছে। তাঁর দাবি, একদিকে সংলাপের আহ্বান জানানো হলেও অন্যদিকে শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, সিজেপির প্রতিনিধিদের মোবাইল ফোন নিয়ে দীর্ঘ সময় একটি সরকারি বাসভবনে আটকে রাখা হয়েছিল। তাঁর ভাষায়, “একদিকে আলোচনার কথা বলা হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করা হচ্ছে—এভাবে কোনো অর্থবহ সংলাপ হতে পারে না।”

তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে সোমবার সিজেপির দুই প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা। বৈঠকে তিনি আন্দোলনকারীদের দাবি সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরার আশ্বাস দেন।

একই দিন হাজারো শিক্ষার্থী সংসদ ভবনের দিকে মিছিলের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। এ ঘটনার জন্য সরকার ও আন্দোলনকারীরা পরস্পরকে দায়ী করছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

ফিফার কার্যক্রমে স্বাধীন পর্যালোচনা ও সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

ট্রাম্প-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হুমায়ূন কবির

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

১০

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

১১

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

১২

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

১৩

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

১৪

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

১৫

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

১৮

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৯

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

২০