নিজস্ব প্রতিবেদক
১৩ অগাস্ট ২০২৬, ৪:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১ জন

জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন ফারহানা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা, রাজনৈতিক নেতৃত্ব, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপসহীন ভাবমূর্তি এবং তারেক রহমানের রাজনৈতিক পথচলা নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সম্প্রতি এক আলোচনায় জিয়াউর রহমানের রাজনৈতিক জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রুমিন ফারহানা বলেন, জিয়াউর রহমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তাঁর সততা। তাঁর ভাষায়, জিয়াউর রহমান লোক দেখানো নয়, সত্যিকার অর্থেই সৎ ছিলেন এবং সাধারণ মানুষ বিষয়টি বুঝতে পেরেছিল।

রুমিন বলেন, “মানুষ কিন্তু ভান এবং আসল বুঝতে পারে।” তাঁর মতে, রাজনীতিবিদদের ক্ষেত্রে ব্যক্তিগত সততা সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমানের জনপ্রিয়তার পেছনে এই সততার বিষয়টি বড় ভূমিকা রেখেছিল।

‘সাধারণ মানুষ রাজনীতি বোঝে’

১৯৭২ থেকে ১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, সে সময় রাজনীতিবিদদের মধ্যে সততার ঘাটতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। একদিকে দুর্ভিক্ষ, অন্যদিকে বিত্তশালী মানুষের জাঁকজমকপূর্ণ জীবনযাপন—এসব বিষয় মানুষ গভীরভাবে উপলব্ধি করেছিল বলে মন্তব্য করেন তিনি।

সাধারণ মানুষ রাজনীতি বোঝে না—এমন ধারণারও সমালোচনা করেন রুমিন। তিনি বলেন, গ্রামের একজন কৃষকও রাজনীতির বিষয় অনেক সময় রাজনীতিবিদদের চেয়ে ভালোভাবে বুঝতে পারেন।

জিয়াউর রহমানের জনপ্রিয়তার কারণ কী?

জিয়াউর রহমানের জনপ্রিয়তার ব্যাখ্যা দিতে গিয়ে রুমিন বলেন, সাধারণ মানুষের মধ্যে এমন একটি বিশ্বাস তৈরি হয়েছিল যে তিনি রাষ্ট্রীয় সম্পদ নিজের আত্মীয়স্বজনের জন্য ব্যবহার করবেন না।

স্ত্রী-সন্তানদের জন্য বাড়ি, জমি কিংবা বিপুল সম্পদের পাহাড় গড়বেন না—এমন ধারণা মানুষের মধ্যে তাঁর প্রতি আস্থা তৈরি করেছিল বলে মন্তব্য করেন তিনি।

রুমিনের ভাষায়, “এই লোকটা আসলেই সৎ”—এটাই ছিল জিয়াউর রহমানের সবচেয়ে বড় ইউএসপি।

জিয়াউর রহমানের নেতৃত্বের আরেকটি দিক হিসেবে যোগ্য ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা ও দল গঠনের বিষয়টি তুলে ধরেন রুমিন। বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ব্যক্তিদের খুঁজে বের করে প্রয়োজনে অনুরোধ করে নিজের মন্ত্রিসভা ও দলে যুক্ত করার উদ্যোগ তিনি নিয়েছিলেন বলে মন্তব্য করেন রুমিন।

তারেক রহমানের রাজনীতিতে উত্তরাধিকারের প্রভাব

আলোচনায় বিএনপির বর্তমান নেতৃত্বে তারেক রহমানের উঠে আসার বিষয়টিও উঠে আসে।

রুমিন ফারহানা বলেন, তারেক রহমান শুধু জিয়াউর রহমানের সন্তান হওয়ার কারণে একদিনে দলের শীর্ষ নেতৃত্বে আসেননি। তরুণ বয়সে বিএনপির সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত হয়ে ধীরে ধীরে বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করেছেন তিনি।

তারেক রহমানের রাজনৈতিক যাত্রার বিভিন্ন পর্যায়ের উল্লেখ করে রুমিন বলেন, ২০০১ সালের নির্বাচনের আগে তিনি যুগ্ম মহাসচিব, পরে সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পরবর্তীতে চেয়ারপারসনের দায়িত্বে আসেন।

তবে তারেক রহমানের রাজনৈতিক উত্থানে পারিবারিক উত্তরাধিকারের প্রভাব ছিল বলেও স্বীকার করেন রুমিন। তিনি বলেন, উত্তরাধিকারের ছোঁয়া থাকলেও এমনটা বলা যাবে না যে তিনি রাজনীতিতে ছিলেন না এবং বাবার মৃত্যুর পর সরাসরি দলের শীর্ষ পদে বসেছেন।

খালেদা জিয়ার ‘আপসহীন’ ভাবমূর্তি

বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা নিয়েও নিজের মূল্যায়ন তুলে ধরেন রুমিন ফারহানা।

তাঁর মতে, আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক প্রভাবের বিপরীতে বিএনপিকে একটি শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত করার ক্ষেত্রে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে নিজের একটি স্বতন্ত্র ভাবমূর্তি তৈরি করেছিলেন উল্লেখ করে রুমিন বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম এবং তাঁর ‘আপসহীন’ অবস্থান সাধারণ মানুষের মধ্যে বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি করেছিল।

রুমিনের দাবি, খালেদা জিয়া যে আপসহীন ভাবমূর্তি তৈরি করেছিলেন, তা তিনি জীবনের শেষ সময় পর্যন্ত ধরে রেখেছিলেন।

তিনি বলেন, খালেদা জিয়া যা বিশ্বাস করেছেন, তা-ই বলেছেন এবং যা বলেছেন, তা-ই করার চেষ্টা করেছেন। বিভিন্ন সময়ে আপস করলে ব্যক্তিগতভাবে স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর সুযোগ থাকলেও তিনি তা না করে রাজনীতি ও গণতন্ত্রের জন্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলেও মন্তব্য করেন রুমিন ফারহানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

ফিফার কার্যক্রমে স্বাধীন পর্যালোচনা ও সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

ট্রাম্প-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হুমায়ূন কবির

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

১০

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

১১

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

১২

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

১৩

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

১৪

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

১৫

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

১৮

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৯

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

২০