নিজস্ব প্রতিবেদক
৫ অগাস্ট ২০২৬, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

‘আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুত থাকুন’—দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমির শফিকুর রহমানের

সরকারকে সতর্ক করে তিনি বলেন, জনগণের রায় অস্বীকার করে কেউ টিকে থাকতে পারেনি; ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম চলবে।

 

‘আরেকটি বিপ্লব আসন্ন’—এমন মন্তব্য করে দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, “আপনারা যদি বিশ্বাসঘাতকতা না করতেন, তাহলে আমাদের অস্থির হওয়ার কোনো কারণ ছিল না। দেশের এমন পরিস্থিতি তৈরি হবে আর আমরা বসে থাকব, তা হতে পারে না। সবকিছু দেখে মনে হচ্ছে, আরেকটি বিপ্লব আসন্ন। সেই বিপ্লবের জন্য আমি দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

তিনি বলেন, অন্যায় ও অবিচারের পরিণতি একসময় সামনে আসবেই। সরকারের প্রতি বাস্তবতা উপলব্ধি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিলে পতন ঠেকানো কঠিন হয়ে পড়বে।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, কোনো বিপ্লব বয়সের সীমারেখায় আটকে থাকে না। জুলাইয়ের আন্দোলনে শিশু থেকে প্রবীণ—সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলেন। ভবিষ্যতের যেকোনো আন্দোলনেও সর্বস্তরের মানুষের অংশগ্রহণ থাকবে বলে মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জেল-জুলুম বা মৃত্যুর ভয় দেখিয়ে মানুষের অধিকার আদায়ের আন্দোলন দমন করা যাবে না। ন্যায়ের সংগ্রামের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার কথাও জানান তিনি।

তিনি বলেন, অতীতে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তারাই যদি একই ধরনের আচরণ করেন, তাহলে জনগণ তাদেরও ফ্যাসিবাদী হিসেবে বিবেচনা করবে। কোনো ধরনের ফ্যাসিবাদকে বাংলার মাটিতে স্থান দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জনগণের রায়ের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ইতিহাসে যারা মানুষের মতামত ও গণরায়কে উপেক্ষা করেছেন, তাদের শেষ পরিণতি ভালো হয়নি।

তিনি অভিযোগ করেন, বিভিন্নভাবে আপসের চাপ ও প্রলোভন দেওয়া হলেও জনগণের গণরায় রক্ষার বিষয়ে তারা কোনো আপস করবেন না।

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, কৃত্রিম সংকট তৈরি করে পরে দাম বাড়ানো জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

সবশেষে তিনি বলেন, সন্ত্রাস, ফ্যাসিবাদ, দুর্নীতি ও অধিকার হরণের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। একটি মানবিক, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চলবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

ফিফার কার্যক্রমে স্বাধীন পর্যালোচনা ও সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

ট্রাম্প-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হুমায়ূন কবির

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

১০

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

১১

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

১২

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

১৩

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

১৪

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

১৫

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

১৮

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৯

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

২০