নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭ জন

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব ধরনের সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গ্রেপ্তারের দাবি প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচার সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতি বিশেষ সাংবিধানিক সুরক্ষা ভোগ করেন। সে সময় তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা করার সুযোগ নেই।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে বক্তব্য ও অভিযোগ দেওয়ার অধিকার রয়েছে। তবে এখন পর্যন্ত আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য তারা পাননি বলেও জানান তিনি।

SSF-পিজিআরসহ নিরাপত্তা সুবিধা

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন। তার নিরাপত্তার জন্য এসএসএফ ও পিজিআরসহ নির্ধারিত ছয় মাসের বিধান রয়েছে। এ ছাড়া পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার পক্ষ থেকেও তার নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতির যেসব সুবিধা পাওয়ার কথা, তার সবই তিনি পাবেন।

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ প্রসঙ্গে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের কথিত ফোনালাপ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তিনি সংবাদপত্রে দেখেছেন। এ বিষয়ে যাদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে, তাদের কাছেই তা জানতে হবে। সরকারের কাছে এ ধরনের কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর চেষ্টা

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে ফিরিয়ে আনতে সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি জানান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আবারও কিছু তথ্য চেয়েছে এবং সরকার সেই তথ্যগুলো পাঠাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার সঙ্গে ইতিবাচক পথে এগোতে চায় দিল্লি, সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার বার্তা

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ১ অক্টোবর, লাগবে যেসব কাগজপত্র

মুগ্ধসহ ১১ জন হত্যা মামলায় ২৬ আসামির চার্জ গঠন পিছিয়েছে

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের আমির, বাদশাহকে শুভেচ্ছাপত্র

ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন তারেক রহমান: মাহদী আমিন

তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

১০

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

১১

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

১২

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

১৩

ফিফার কার্যক্রমে স্বাধীন পর্যালোচনা ও সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

১৪

ট্রাম্প-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হুমায়ূন কবির

১৫

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

১৭

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

১৮

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

২০