নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের বিচার সেনা আইনের আওতায় হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার বিকেলে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দরবার শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই অপরাধে একই ব্যক্তির বিরুদ্ধে দুটি পৃথক আইনে বিচার করার সুযোগ নেই। এ কারণে বেসামরিক আদালতের পরিবর্তে তাকে সেনা আইনের আওতায় বিচারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন এবং তার সহযোগীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার বিচার সে সময় সামরিক আদালতে পরিচালিত হয়েছিল। ওই বিচারে বিভিন্ন পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত রয়েছে। তবে মোজাফফর হোসেন দীর্ঘদিন পলাতক ছিলেন এবং ভিন্ন পরিচয়ে পার্শ্ববর্তী একটি দেশে অবস্থান করছিলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশে ফেরার পর তাকে গ্রেপ্তার করা হয়। পরে সেনা আইনে বিচারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার সম্পন্ন হবে। একই মামলায় আগে যাদের বিচার ও দণ্ড কার্যকর হয়েছে, সেই রায় এবং সংশ্লিষ্ট আইনগত বিষয়গুলো বিবেচনায় নিয়েই জেনারেল কোর্ট মার্শাল পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার সঙ্গে ইতিবাচক পথে এগোতে চায় দিল্লি, সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার বার্তা

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ১ অক্টোবর, লাগবে যেসব কাগজপত্র

মুগ্ধসহ ১১ জন হত্যা মামলায় ২৬ আসামির চার্জ গঠন পিছিয়েছে

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের আমির, বাদশাহকে শুভেচ্ছাপত্র

ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন তারেক রহমান: মাহদী আমিন

তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

১০

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

১১

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

১২

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

১৩

ফিফার কার্যক্রমে স্বাধীন পর্যালোচনা ও সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

১৪

ট্রাম্প-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হুমায়ূন কবির

১৫

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

১৭

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

১৮

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

২০