নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৬, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১ জন

‘জামায়াতে যোগ দিয়ে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছেন সাদিক কায়েম’— দাবি রাশেদ খাঁনের

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খাঁন দাবি করেছেন, ছাত্রশিবির ছেড়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হওয়ার মাধ্যমে ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম ওই পদে থাকার নৈতিক ও রাজনৈতিক যোগ্যতা হারিয়েছেন।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে রাশেদ খাঁন এ মন্তব্য করেন।

পোস্টে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ঘোষিত ৯ দফার আলোচনায় ছাত্রশিবির ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছিল। পরে আলোচনার ভিত্তিতে ‘লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি’ নিষিদ্ধের বিষয়টি যুক্ত হয়।

রাশেদ খাঁনের অভিযোগ, ছাত্রশিবির এখন নিজেই সবচেয়ে বড় লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠনে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, জাতীয় নির্বাচনের সময় ডাকসুর বর্তমান ভিপিসহ অনেক নেতা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করেছেন।

তার ভাষ্য অনুযায়ী, সাদিক কায়েম ছাত্রশিবিরের দায়িত্ব ছেড়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হয়েছেন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলটির সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবেও তার নাম আলোচনায় রয়েছে।

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, ছাত্ররাজনীতি নিয়ে দেওয়া পূর্বের অঙ্গীকার থেকে সরে এসে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এ কারণে তিনি সাদিক কায়েমের কাছে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া এবং ডাকসুর ভিপি পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান।

এর আগে গত সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদকের পদ ছাড়েন সাদিক কায়েম। একই দিনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক সিদ্ধান্তের অংশ হিসেবে আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।

পরদিন ওই নেতারা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানা যায়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আলোচনায় আসেন সাদিক কায়েম। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এবং সর্বশেষ কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম বিভিন্ন মহলে আলোচিত হলেও এ বিষয়ে দলটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। একইভাবে, রাশেদ খাঁনের বক্তব্যের বিষয়ে সাদিক কায়েমের কোনো প্রতিক্রিয়াও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

ফিফার কার্যক্রমে স্বাধীন পর্যালোচনা ও সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

ট্রাম্প-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হুমায়ূন কবির

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

১০

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

১১

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

১২

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

১৩

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

১৪

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

১৫

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

১৮

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৯

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

২০