ডেস্ক রিপোর্ট
১৪ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৭ জন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সাংবাদিককেই করতে হবে

অপ-সাংবাদিকতা রোধ করে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে, “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ, সাংবাদিককেই করতে হবে’ শীর্ষক আলোচনা সভায় বললেন সাংবাদিক নেতারা। শনিবার রাজধানীর ওয়ারীতে অবস্থিত রূপবাণী ভবনে জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটি’র উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী সাংবাদিকদের উপর জুলুম ও নির্যাতনের প্রতিবাদ এবং প্রতিকার নিয়ে সভায় বক্তরা আলোচনা করেন।
দৈনিক রূপবাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ ফারুক আহমেদ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটি’র নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন।উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইনফিনিটি বাংলা টিভি’র বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক রুহুল আমিন, এশিয়ান টিভির ঢাকা দক্ষিণ সিটি রিপোটার ফয়সাল আহমেদ, দৈনিক জবাবদিহি পত্রিকার সহকারী সম্পাদক মোঃ মহিউদ্দিন, জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটি’র নরসিংদী জেলা সভাপতি সাংবাদিক লায়ন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের সাথে হওয়া নির্যাতনের জন্য দায়ী বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এবং সেখান থেকে কিভাবে বের হওয়া যায় তা নিয়ে মতামত দান করেন।এসময় অধিকাংশ বক্তারা সাংবাদিকদের নির্যাতনের মুল কারন হিসেবে নিজেদের মধ্যে ঐক্য হীনতা, পরস্পরের প্রতি শ্রদ্ধা না থাকা, অপ-সাংবাদিকতা এবং সাংবাদিক নির্যাতনের অতীতের অভিযোগ গুলোর বিচার হীনতাকে দায়ী করেন।
এসময় অনুষ্ঠানের সভাপতি ফারুক আহমেদ বলেন, আমাদের সকলকে সাংবাদিক নির্যাতনের বিষয়ে সজাগ থাকতে হবে, সাংবাদিকদের মাঝে চলমান বিভাজন দুর করে ঐক্যবদ্ধ ভাবে সমস্যা মোকাবিলা করতে হবে,এক্ষেত্রে জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আপনাদেরকে সাথে নিয়ে খুব শীঘ্রই আরও বড় কর্মসূচী দেয়া হবে এবং সাংবাদিকদের সুরক্ষার বিষয়ে সরকারের উচ্চ মহল থেকে অধিকার আদায় করতে হবে। উদ্বোধনী বক্তব্যে সিনিয়র সাংবাদিক রুহুল আমিন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সাংবাদিকেরা নিরাপদ নয়,রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সমাজের দর্পণ,জাতির বিবেক হিসাবে পরিচিত সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার কেউ নেই, তাদের নিরাপত্তার সন্ধান তাদের নিজেদেরই করতে হবে, বিষয়টি রাষ্ট্রীয় ভাবে চরম ব্যার্থতার পরিচয় বহন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

ফিফার কার্যক্রমে স্বাধীন পর্যালোচনা ও সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

ট্রাম্প-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হুমায়ূন কবির

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

১০

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

১১

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

১২

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

১৩

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

১৪

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

১৫

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

১৮

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৯

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

২০