বিএনপির সহযোগী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সমাবেশের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন।
পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম শুরু হয়। এ সময় দলীয় পতাকা উত্তোলন করেন নেতারা। সমাবেশ শুরুর আগে শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়িয়ে দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও চিকিৎসকরা।
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ চিকিৎসক সমাবেশে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, চিকিৎসকদের পেশাগত স্বার্থ এবং স্বাস্থ্যসেবা-সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন