নিজস্ব প্রতিবেদক
৪ অগাস্ট ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সব রাজনৈতিক দল ও অংশীজনের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য সংশোধনী প্রণয়নের আশ্বাস; বিরোধী দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান।


জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারকে এগিয়ে নিতে সমঝোতার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের নতুন রাষ্ট্রগঠনের যাত্রা এবং গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতিগুলো সংবিধান সংশোধনের মাধ্যমে প্রতিফলিত করা হবে। এ লক্ষ্যে সব রাজনৈতিক দল, সংসদের সদস্য এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে একটি সর্বজনগ্রহণযোগ্য সংশোধনী প্রস্তাব তৈরি করা হবে।

তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে এখনো কমিটিতে অন্তর্ভুক্তির জন্য পাঁচজন সদস্যের নাম পাওয়া যায়নি। তবে তারা নাম প্রস্তাব করলে তা গ্রহণ করা হবে এবং আলোচনায় তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সংসদের ভেতরে ও বাইরে থাকা সব বিরোধী দল, রাজনৈতিক শক্তি এবং আগ্রহী ব্যক্তিদের মতামত গ্রহণে কমিটি উন্মুক্ত থাকবে। কেউ সরাসরি উপস্থিত হয়ে বা লিখিতভাবে মতামত দিলেও তা যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

বিরোধী দলের অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তাদের আমরা সবসময় স্বাগত জানাব।”

সংবিধান সংশোধনের পথে কোনো বড় চ্যালেঞ্জ রয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কমিটির সামনে সবচেয়ে বড় বিষয় হলো জনগণের প্রত্যাশা পূরণের দায়িত্ব পালন করা।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং জনগণের আকাঙ্ক্ষার আলোকে একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে। সেই লক্ষ্য বাস্তবায়নে সংবিধানে প্রয়োজনীয় সংস্কার অন্তর্ভুক্ত করা হবে।

আলোচনায় কারা অংশ নেবেন—এ প্রসঙ্গে তিনি জানান, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, বিশেষজ্ঞ, পেশাজীবী এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় করা হবে। প্রয়োজনে আলোচনার পরিধি আরও বিস্তৃত করা হবে।

জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়েছে, সেগুলো সংবিধান সংশোধনের খসড়ায় অন্তর্ভুক্ত করা হবে। আর যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে, সেগুলোও যথাযথভাবে উপস্থাপন করা হবে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার এবং আলোচনায় উঠে আসা গুরুত্বপূর্ণ বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হবে।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটাই—সবার মতামতের ভিত্তিতে এমন একটি টেকসই, গ্রহণযোগ্য এবং জনপ্রত্যাশার প্রতিফলন ঘটায় এমন সংবিধান সংশোধনী প্রণয়ন করা।”

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির প্রথম সভায় জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

ফিফার কার্যক্রমে স্বাধীন পর্যালোচনা ও সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

ট্রাম্প-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হুমায়ূন কবির

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

১০

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

১১

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

১২

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

১৩

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

১৪

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

১৫

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

১৮

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৯

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

২০