আন্তর্জাতিক ডেস্ক
২ অগাস্ট ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮ জন

ট্রাম্পের শান্তি উদ্যোগের মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৮ ফিলিস্তিনি

যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে কূটনৈতিক তৎপরতা চললেও দেইর আল-বালাহ, খান ইউনিস ও গাজা সিটিতে অব্যাহত হামলা।


ট্রাম্পের শান্তি উদ্যোগের মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় যুদ্ধবিরতি ও হামাসের নিরস্ত্রীকরণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শান্তি উদ্যোগ সামনে আসার মধ্যেই গাজা উপত্যকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার (২ আগস্ট) বিভিন্ন এলাকায় চালানো হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, দেইর আল-বালাহর দক্ষিণে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হেলিকপ্টারের হামলায় একজন নারী ও একজন পুরুষ নিহত হন। এছাড়া খান ইউনিসে পৃথক হামলায় তিনজন এবং গাজা সিটির পুরোনো এলাকায় আরও একজন নিহত হয়েছেন। অন্যান্য স্থানে চালানো হামলাতেও কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এর দুই দিন আগে ট্রাম্পের উদ্যোগে গাজায় গত বছরের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ১৫ দফার একটি নতুন পরিকল্পনা প্রকাশ করা হয়। প্রস্তাবিত পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণ, জিম্মিদের মুক্তি এবং ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

তবে এখনো ওই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়নি। হামাস জানিয়েছে, ইসরায়েল যদি সামরিক অভিযান বন্ধ করে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহার করে, তাহলে তারা অস্ত্র আন্তর্জাতিক তত্ত্বাবধানে সংরক্ষণের জন্য হস্তান্তর করতে প্রস্তুত।

অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহারের কোনো প্রশ্নই ওঠে না।

এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ট্রাম্পের উদ্যোগের বিরোধিতা করে হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ফাতাহর সাবেক নেতা মোহাম্মদ দাহলান জানিয়েছেন, ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তার দাবি, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এই উদ্যোগ সফল করতে হলে গাজায় চলমান সামরিক অভিযান সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

ফিফার কার্যক্রমে স্বাধীন পর্যালোচনা ও সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

ট্রাম্প-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হুমায়ূন কবির

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

১০

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

১১

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

১২

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

১৩

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

১৪

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

১৫

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

১৮

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৯

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

২০