নিজস্ব প্রতিবেদক
২ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

‘জুলাই ব্যবসা চালিয়ে যেতে হবে, এটা স্নেহ ও দরদের প্রকাশ’: মাহমুদা মিতু

বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা বললেন, শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের লড়াই অব্যাহত থাকবে।


‘জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে’: মাহমুদা মিতু

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নারী শক্তির সদস্যসচিব ও এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা মিতু বলেছেন, ‘জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা’ চালু রাখতে হবে। তিনি বলেন, এগুলো কোনো ব্যবসা নয়, বরং শহীদদের প্রতি স্নেহ, মায়া, মমতা ও মানুষের প্রতি দরদের বহিঃপ্রকাশ।

শনিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের সরোদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদা মিতু বলেন, বিএনপি বিভিন্ন সময় বলে থাকে, জুলাই নিয়ে ব্যবসা করা যাবে না। এসব বক্তব্যের মাধ্যমে তারা অপমান করার চেষ্টা করছে। তিনি বলেন, এ ধরনের বক্তব্যের কারণে হাদিকে মানুষের নিউজ ফিড থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী আন্দোলনে নিহত ১৯ জনের কথাও স্মরণ রাখতে হবে।

তিনি বলেন, “জুলাইয়ের কথা এনসিপি ছাড়া আর কে বলে? ১১ দলীয় জোট বলে। কিন্তু সরকারি দল কতক্ষণ বলে? বরং অনেক সময় এগুলো দমিয়ে রাখার চেষ্টা করা হয়।”

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, যদি অন্যরা নিজেদের রাজনৈতিক ঐতিহ্য নিয়ে কথা বলতে পারে, তাহলে জুলাইয়ের ইতিহাস নিয়েও কথা বলার অধিকার রয়েছে। তার ভাষায়, এই স্মরণ কোনো স্বার্থের বিষয় নয়; এটি শহীদদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ।

মাহমুদা মিতু বলেন, যে শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আজ সরকার গঠিত হয়েছে, তাদের পরিবারগুলো সংস্কার, সংবিধান পরিবর্তন, পুলিশ কমিশন ও গুম কমিশন গঠনের মতো বিষয়গুলোর দাবি জানাচ্ছে। তিনি বলেন, তাদের লড়াই হলো শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, একটি ভালো রাষ্ট্র গঠন এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার লড়াই।

তিনি আরও বলেন, নারীর সম্মান, পুলিশ সংস্কার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে যেতে চান।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ভয় দেখিয়ে বা অপপ্রচার চালিয়ে তাদের দমিয়ে রাখা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, কুৎসা বা আক্রমণের মাধ্যমে আন্দোলন থামানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির সংঘর্ষ, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

‘আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিক বেড়েছে’: আজহারীর অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আহ্বান

সৌদি যুবরাজের কূটনৈতিক উদ্যোগে ইরানে নতুন হামলা স্থগিত ট্রাম্পের, আলোচনার সম্ভাবনা জোরালো

১০

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা: নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও সাইবার পেট্রোলিং জোরদার

১১

বন্যাদুর্গত চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ৯ আগস্ট: ত্রাণ বিতরণ ও ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি

১২

শতাধিক প্রাণহানির মধ্যেও ‘মার্চ টু ঢাকা’র প্রস্তুতি: রাজধানীমুখী জনস্রোতে আন্দোলনের চূড়ান্ত অধ্যায়

১৩

গ্রিসে দাবানল নেভানোর অভিযানে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ ক্রু সদস্য

১৪

‘৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই আ. লীগের’, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৫

‘চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু থাকবে’, ঢাকায় রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অঙ্গীকার

১৬

‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন, দুর্নীতি মামলায় বিচার শুরু

১৭

অভ্যুত্থানের পর প্রথমবার বিদেশি প্রতিনিধির সঙ্গে সু চির সাক্ষাৎ, স্বাস্থ্য নিয়েও বাড়ছে নজর

১৮

অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা, মাদেইরায় বসছে জমকালো আয়োজন

১৯

হরমুজ ইস্যুতে আজ থেকেই নতুন দফার আলোচনা, ইরানের বিরুদ্ধে হামলা আপাতত স্থগিত: ট্রাম্প

২০