নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩ জন

দুদকের সম্পদ বিবরণী মামলায় এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদের হিসাব নির্ধারিত সময়ে দাখিল না করায় দোষী সাব্যস্ত সাবেক বাংলাদেশ ব্যাংক ডেপুটি গভর্নর; রায় শুনে বিস্ময় প্রকাশ।


দুদকের সম্পদ বিবরণী মামলায় এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) চৌধুরীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর এস. এম. আবুল কালাম (আজাদ)

রায় শুনে বিস্ময় প্রকাশ

সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এস কে সুরকে আদালতে হাজির করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে তাকে আদালতের হাজতখানায় আনা হয় এবং পৌনে ১১টার দিকে এজলাসে তোলা হয়।

তিন বছরের সাজা ঘোষণার পর বিস্ময় প্রকাশ করে তিনি বলেন,

“তিন বছরের সাজা! এই মামলায় না এক বছরের সাজা?”

রায় ঘোষণার পর সাজা পরোয়ানা জারি করে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

উভয় পক্ষের যুক্তি

এর আগে গত ১৫ জুলাই মামলার যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণার জন্য এদিন নির্ধারণ করেন।

শুনানিতে দুদকের প্রসিকিউটর এস. এম. আবুল কালাম (আজাদ) আসামির সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড চেয়ে আবেদন করেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী সরোজ কুমার হাওলাদার অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে এস কে সুরের খালাস প্রার্থনা করেন।

যে অভিযোগে মামলা

মামলার নথি অনুযায়ী, এস কে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার অভিযোগ তদন্তের অংশ হিসেবে তার এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা সব স্থাবর ও অস্থাবর সম্পদ, আয়ের উৎস, দায়-দেনা ও সম্পদের বিস্তারিত বিবরণ দাখিলের নির্দেশ দেয় দুদক।

তিনি ২০২৪ সালের ২৭ অক্টোবর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ ও নির্ধারিত ফরম গ্রহণ করলেও আইন অনুযায়ী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দেননি।

এ কারণে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন এস কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিচার ও গ্রেপ্তার

পরে দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালত এস কে সুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। বিচার চলাকালে আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

এর আগে ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদক এস কে সুরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার সঙ্গে ইতিবাচক পথে এগোতে চায় দিল্লি, সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার বার্তা

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ১ অক্টোবর, লাগবে যেসব কাগজপত্র

মুগ্ধসহ ১১ জন হত্যা মামলায় ২৬ আসামির চার্জ গঠন পিছিয়েছে

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের আমির, বাদশাহকে শুভেচ্ছাপত্র

ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন তারেক রহমান: মাহদী আমিন

তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

১০

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

১১

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

১২

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

১৩

ফিফার কার্যক্রমে স্বাধীন পর্যালোচনা ও সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

১৪

ট্রাম্প-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হুমায়ূন কবির

১৫

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

১৭

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

১৮

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

২০