আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৬, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০ জন

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত অন্তত ৮

রাতভর ১২০টির বেশি ড্রোন ও ১২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি জেলেনস্কির; কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে বেসামরিক স্থাপনায় হামলা, আহত বহু


ইউক্রেনজুড়ে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গাইডেড বোমা হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (১১ জুলাই) রাতভর চালানো এ হামলায় অন্তত ৮ জন নিহত এবং ডজনখানেক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

রাজধানী কিয়েভেও ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের মেয়র।

স্থানীয় সাংবাদিকদের তথ্য অনুযায়ী, ভোররাতে কিয়েভে পরপর দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথম বিস্ফোরণের কয়েক মিনিট পরই শহরজুড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে।

রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাতভর রাশিয়া ১২০টির বেশি ড্রোন এবং ১২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে প্রায় অর্ধেক ছিল উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

তিনি বলেন, ‘বিমান হামলার সতর্কবার্তা জারির আগেই বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।’

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপে তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনার ভিডিও প্রকাশ করেন। তার ভাষ্য অনুযায়ী, কিয়েভে আবাসিক ভবন, অফিস এবং একটি ধর্মতাত্ত্বিক শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দেশের আরও কয়েকটি অঞ্চলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিভিন্ন অঞ্চলে প্রাণহানি

উত্তরাঞ্চলের সুমি শহরে রাশিয়ার গাইডেড বিমান বোমার হামলায় একটি ছোট মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের মেয়র আরতেম কোবজার

এদিকে পূর্বাঞ্চলের স্লোভিয়ানস্কে রুশ হামলায় একজন নিহত এবং দক্ষিণাঞ্চলের ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হওয়ার তথ্য দিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

যুদ্ধের উত্তাপ আরও বাড়ছে

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়া নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ আরও বৃদ্ধি পেয়েছে। নতুন এই হামলা দুই দেশের চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার সঙ্গে ইতিবাচক পথে এগোতে চায় দিল্লি, সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার বার্তা

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ১ অক্টোবর, লাগবে যেসব কাগজপত্র

মুগ্ধসহ ১১ জন হত্যা মামলায় ২৬ আসামির চার্জ গঠন পিছিয়েছে

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের আমির, বাদশাহকে শুভেচ্ছাপত্র

ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন তারেক রহমান: মাহদী আমিন

তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

১০

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

১১

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

১২

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

১৩

ফিফার কার্যক্রমে স্বাধীন পর্যালোচনা ও সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

১৪

ট্রাম্প-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হুমায়ূন কবির

১৫

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

১৭

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

১৮

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

২০