আন্তর্জাতিক ডেস্ক
৭ জুলাই ২০২৬, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

গাজার প্রশাসনিক পর্ষদ বিলুপ্ত করল হামাস, বেসামরিক দায়িত্ব নেবে নতুন কমিটি

গাজা উপত্যকায় প্রায় দুই দশকের প্রশাসনিক শাসনের অবসান ঘটিয়ে নিজেদের প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা দিয়েছে হামাস। সংগঠনটি জানিয়েছে, এখন থেকে গাজার বেসামরিক প্রশাসনের দায়িত্ব পালন করবে নবগঠিত ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি)

সোমবার দেওয়া এক ঘোষণায় হামাস জানায়, প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের অংশ হিসেবে বর্তমান পর্ষদ বিলুপ্ত করা হয়েছে। এর মাধ্যমে গাজার প্রশাসনিক কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হলো।

গত বছরের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ উদ্যোগের আওতায় এনসিএজি গঠন করা হয়। নতুন এই কমিটির দায়িত্ব হবে গাজা উপত্যকার দৈনন্দিন প্রশাসন পরিচালনা এবং সরকারি সেবা কার্যক্রম সচল রাখা। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিলিস্তিনি সরকারি কর্মকর্তা আলী শাত।

বিশ্লেষকদের মতে, হামাসের এই সিদ্ধান্ত গাজার রাজনৈতিক বাস্তবতায় একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। ২০০৬ সালের নির্বাচনে বিজয়ের পর ২০০৭ সালে ফাতাহর কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে হামাসই অঞ্চলটির প্রশাসন পরিচালনা করে আসছিল।

হামাসের সরকারি গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা জানান, সরকারের জরুরি কমিটির প্রধান মোহাম্মদ আল-ফাররা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। প্রশাসনিক ক্ষমতা নতুন কমিটির কাছে নির্বিঘ্নে হস্তান্তরের লক্ষ্যেই বর্তমান পর্ষদ বিলুপ্ত করা হয়েছে।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, ইসরায়েলের সম্ভাব্য অজুহাত এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, নতুন ব্যবস্থায় গাজার প্রশাসনিক শাসনভার আর হামাসের হাতে থাকবে না।

অন্যদিকে, হামাসের ঘোষণার পরপরই বোর্ড অব পিস জানায়, এনসিএজি শুধু বেসামরিক প্রশাসনই নয়, গাজা উপত্যকার সব ধরনের অস্ত্র নিয়ন্ত্রণের দায়িত্বও গ্রহণ করবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় বোর্ডটি জানায়, ‘এক কর্তৃপক্ষ, এক আইন এবং এক অস্ত্র’—এই নীতির ভিত্তিতেই গাজার সব অস্ত্র একক কর্তৃপক্ষের অধীনে আনা হবে।

বিশ্লেষকদের মতে, হামাসের এই পদক্ষেপ গাজার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করলেও নতুন ব্যবস্থার কার্যকারিতা, নিরাপত্তা পরিস্থিতি এবং গাজার রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে, তা সময়ই বলে দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

ফিফার কার্যক্রমে স্বাধীন পর্যালোচনা ও সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

ট্রাম্প-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হুমায়ূন কবির

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

১০

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

১১

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

১২

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

১৩

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

১৪

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

১৫

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

১৮

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৯

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

২০